ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) জুম্মার নামাজ শেষ দেশব্যাপী একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিলের কর্মসূচি হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের হল মসজিদ প্রাঙ্গন থেকে একটি কাফন মিছিল বের হয়। মিছিলটি তেজগাঁও আর্দশ স্কুল এন্ড কলেজের রোড ও সাতরাস্তা হয়ে কলেজের দক্ষিণ গেটে অবস্থান নেয়।এর আগে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে দাবি আদায়ে দীর্ঘ বৈঠক করে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। পরে বৈঠকে অসন্তুষ্টির কথা জানিয়ে রাত ১১টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাসহ সারা দেশে মশাল মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা মন্ত্রণালয়ের ডেকে নাটকীয় বৈঠক করে তাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান।জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত। নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে-কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে অ্যাকাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিক ভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) থেকে পা করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ। এবং সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় একই পরিবারের মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা Read more

অপারেশনে অবহেলার অভিযোগ, ৫ দিন আইসিউতে থাকার পর মারা গেল রোগী
অপারেশনে অবহেলার অভিযোগ, ৫ দিন আইসিউতে থাকার পর মারা গেল রোগী

ঠাকুরগাঁও শহরের মাম হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে গলব্লাডার অপারেশনের পর জ্ঞান ফিরেনি রোগীর। এরপরে টানা ৫ দিন আইসিইউতে থাকার পর খায়রুল Read more

ভোলায় ফের গাঁজাসহ আটক হলেন গাঁজা শুভ
ভোলায় ফের গাঁজাসহ আটক হলেন গাঁজা শুভ

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ফের ৪ কেজি গাঁজাসহ মো. শুভ (৩৫) ওরফে গাঁজা শুভকে আটক করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের Read more

জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের চন্দনাইশে জুলাইযোদ্ধার ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ব্লকেড কর্মসূচি পালন করছেন বৈষম্য Read more

রাফসানের সঙ্গে ফুসকা খাচ্ছেন হানিয়া আমির
রাফসানের সঙ্গে ফুসকা খাচ্ছেন হানিয়া আমির

ঢাকায় পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। পরদিন শুক্রবার হানিয়ার অফিসিয়াল পেজে প্রকাশিত দুটি Read more

আন্তঃস্কুল ফুটবলে টাঙ্গাইল জেলায় চ্যাম্পিয়নের মুকুট ভূঞাপুরের
আন্তঃস্কুল ফুটবলে টাঙ্গাইল জেলায় চ্যাম্পিয়নের মুকুট ভূঞাপুরের

আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভূঞাপুর উপজেলা। ধারাবাহিক জয়ে এগিয়ে থেকে ফাইনালে ধনবাড়ীকে ২–০ গোলে হারিয়ে জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন