ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ দেওয়া হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২৯ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন।এর আগে, বুধবার (২৮ মে) ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্য শোনার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। একইসঙ্গে ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির কথাও বলা হয়।প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।মঙ্গলবার (২৭ মে) ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন চেম্বার আদালত।গত ২৬ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এ আবেদন করেন।তার আগে ২২ মে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করেন হাইকোর্ট। আদালত বলেছেন, রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়।সেদিন আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।গত ২১ মে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়। গত ১৪ মে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে।হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ। আবেদনকারীর আইনজীবী কাজী আকবর আলী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় পৃথক দুটি স্থান থেকে Read more

পাকিস্তানে সন্ত্রাসীদের ৯ ঘাঁটি ধ্বংস, দাবি ভারতীয় সামরিক বাহিনীর
পাকিস্তানে সন্ত্রাসীদের ৯ ঘাঁটি ধ্বংস, দাবি ভারতীয় সামরিক বাহিনীর

পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলায় সন্ত্রাসীদের নয়টি ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ভারতের সামরিক বাহিনী।বুধবার ভারতের সামরিক বাহিনী জানায়, পাকিস্তানে Read more

যশোরে রিয়াল প্রতারক চক্রের সদস্য বিপুল কারাগারে
যশোরে রিয়াল প্রতারক চক্রের সদস্য বিপুল কারাগারে

যশোরে সৌদি রিয়াল প্রতারক চক্রের সদস্য বিপুল পেয়াদাকে (৩৭) আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ডিবি পুলিশ Read more

একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই অতিরিক্ত ব্যালট ছাপিয়েছে: ছাত্রদলের ভিপি প্রার্থী
একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই অতিরিক্ত ব্যালট ছাপিয়েছে: ছাত্রদলের ভিপি প্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রশাসনের অসঙ্গতি ও গাফিলতির অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) Read more

ভালো নেই সেন্টমার্টিনবাসী, ঢেউয়ের আঘাতে বিলীন হচ্ছে উপকূল
ভালো নেই সেন্টমার্টিনবাসী, ঢেউয়ের আঘাতে বিলীন হচ্ছে উপকূল

দেশের শ্রেষ্ঠতম পর্যটন স্পট প্রবালদ্বীপ সেন্টমার্টিনের বাসিন্দারা ভালো নেই। বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে গত চার দিন ধরে Read more

ত্রিপুরায় রেড এলার্ট, আতঙ্কে গোমতীর দুই পাড়ের বাসিন্দারা
ত্রিপুরায় রেড এলার্ট, আতঙ্কে গোমতীর দুই পাড়ের বাসিন্দারা

টানা দুদিনের বর্ষণের কারণে কুমিল্লার গোমতী নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন