ভোলায় কোস্টগার্ডের অভিযানে ফের ৪ কেজি গাঁজাসহ মো. শুভ (৩৫) ওরফে গাঁজা শুভকে আটক করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।আটক মাদক কারবারি শুভ ভোলা সদর উপজেলার আমানত পাড়া এলাকার বাসিন্দা। কোস্টগার্ড জানায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে শুভকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা।তবে এর আগেও কয়েক দফায় গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ আটক হন শুভ। তাকে বিভিন্ন সময়ে জেল জরিমানা করা হলেও জামিনে এসে পুনরায় করেন মাদক ব্যবসা। এনিয়ে তাকে অসংখ্যবার মাদকসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।পরে, জব্দকৃত গাঁজা ও আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কেউ লঙ্ঘন করবেন না: ট্রাম্প
যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কেউ লঙ্ঘন করবেন না: ট্রাম্প

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ফের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের উদ্দেশে তিনি বলেন, Read more

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন জাতীয় নির্বাচনে ২৩০টিরও বেশি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ Read more

বিব্রতকর রেকর্ড গড়ে ১৩১ রানেই অলআউট ইংল্যান্ড
বিব্রতকর রেকর্ড গড়ে ১৩১ রানেই অলআউট ইংল্যান্ড

বাজবল ঘরানার ক্রিকেট খেলে অভ্যস্ত ইংল্যান্ড। তাদের এই আগ্রাসী খেলা টেস্ট ফরম্যাটেও বাদ যায় না। যদিও ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট Read more

এক বিএনপি নেতা আরেক নেতাকে হুমকি: ‘তোরে থাপড়ামু, কোপামু…’
এক বিএনপি নেতা আরেক নেতাকে হুমকি: ‘তোরে থাপড়ামু, কোপামু…’

‘শোন মন্ডল, আমি জাহাঙ্গীর ভাইয়ের রাজনীতি করি। তুই আজকে না হয় কাল বিপদে পড়বি, বুঝছোছ। পরে লাথি-ওষ্ঠা খাইয়া গ্রামে পালাবি। Read more

মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাকের রিট
মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাকের রিট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রবিবার (২৫ মে) সকালে Read more

চলিতেছে সার্কাস: উমামা ফাতেমা
চলিতেছে সার্কাস: উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে মধ্যরাতে ফেসবুক পোস্ট দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন