চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বাসের ধাক্কায় পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৭০) ও যাত্রী সরোয়ার হোসেন (৭৫) নামে দুজন নিহত হয়েছেন। এতে আরও একজন গুরুতর জখম হয়েছে।শুক্রবার(১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৭০) ও মোহাম্মদজমা গ্রামের খান্দার পাড়ার সরোয়ার হোসেন (৭৫)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোরে পাখিভ্যানযোগে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন তারা। এসময় একটি যাত্রীবাহী পরিবহন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, দুর্ঘটনায় দুজন নিহতের খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শশুরবাড়িতে গিয়ে নিখোঁজ, দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ
শশুরবাড়িতে গিয়ে নিখোঁজ, দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ

শশুরবাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে ভাসমান অবস্থায় জাহিদ হাসান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) Read more

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য পিএফ বাধ্যতামূলক, অক্টোবরেই কার্যকর
মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য পিএফ বাধ্যতামূলক, অক্টোবরেই কার্যকর

মালয়েশিয়ায় কর্মরত অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে আগামী অক্টোবর থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। ইপিএফ কর্তৃপক্ষ Read more

গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

ঝালকাঠিতে পাওনা টাকা আদায়ের জন্য অসহায় এক নারীর গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) Read more

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: দুদু
বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: দুদু

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে। ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। এজন্য গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে Read more

উলিপু‌রে ৬ জুয়া‌ড়ি আটক
উলিপু‌রে ৬ জুয়া‌ড়ি আটক

কুড়িগ্রামের উলিপু‌রে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়া‌ড়িকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্প‌তিবার (০২ এপ্রিল) দিবাগত রা‌ত পৌনে দুইটায় উপজেলার গুনাইগাছ ইউনিয়‌নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন