বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে। ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। এজন্য গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে ভেবে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনা শেষে ঐকমত্য কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে বিএনপির নোট অব ডিসেন্ট আমলেই নেয়া হয়নি। আরও কিছু বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। এসব কারণে ঐক্যের জায়গায় অনৈক্য তৈরি হয়েছে। শামসুজ্জামান দুদু আরও বলেন, যারা গণহত্যা চালিয়ে টাকা লুট করে দেশ থেকে পালিয়েছেন তারা তো চায় না নির্বাচন সুষ্ঠু হোক। এমনকি অনেক দেশ আছে যারা এই নির্বাচনকে সহজে গ্রহণ করতে পারছে না। অনেকে প্রশ্ন তুলছেন আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন হবে। অর্থাৎ ভালো, গ্রহণযোগ্য, সঠিক একটি নির্বাচন হোক, তাতে একটি গোষ্ঠী বা মহল বাধা দিচ্ছে। নির্বাচন নিয়ে বিএনপি এবং সরকারের মধ্যে টানাপোড়েন নেই।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, বিএনপি নেতা শহিদুল ইসলাম রতন, আসিরুল ইসলাম সেলিম প্রমুখ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার
সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রির অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে বহিষ্কার করা হয়েছে। সে Read more

নামিদামি শপিংমল নয় ফুটপাতেই ভরসা নিম্ন আয়ের মানুষের
নামিদামি শপিংমল নয় ফুটপাতেই ভরসা নিম্ন আয়ের মানুষের

ঈদ মানেই যেন নতুন পোশাকের আনন্দ। সারা বছর না হলেও ঈদে সবাই চায় নতুন জামা-জুতা। উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত Read more

ব্রিজ ভেঙে নদীতে: ৩ শিশুর মৃত্যু, আহত শতাধিক
ব্রিজ ভেঙে নদীতে: ৩ শিশুর মৃত্যু, আহত শতাধিক

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের খুশি মুহূর্তেই পরিণত হলো শোকে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে তিন শিশুর Read more

জামালপুরে রেলপথ অবরোধ করে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ
জামালপুরে রেলপথ অবরোধ করে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ

জামালপুরে নবগঠিত শহর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতারা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর Read more

অভিযুক্তকে আড়াল করতে পুলিশের অপচেষ্টা, খরুলিয়ায় উত্তাল জনতা
অভিযুক্তকে আড়াল করতে পুলিশের অপচেষ্টা, খরুলিয়ায় উত্তাল জনতা

কক্সবাজার সদরের খরুলিয়া এলাকার সেই মেধাবী ছাত্রী মোশারফা সুলতানা লাকি হত্যার পর পুরো এলাকা এখন উত্তাল হয়ে উঠেছে। স্থানীয় জনতার Read more

ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, পাঁচ ফার্মেসিকে জরিমানা
ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, পাঁচ ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগে পাঁচ ফার্মেসিকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন