কুড়িগ্রামের উলিপু‌রে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়া‌ড়িকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্প‌তিবার (০২ এপ্রিল) দিবাগত রা‌ত পৌনে দুইটায় উপজেলার গুনাইগাছ ইউনিয়‌নের নেফড়া এলাকা থে‌কে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- থেতরাই ইউনিয়নের আক্কাস আলী (৪৮), আশরাফুল ইসলাম (৩০), গুনাইগাছ ইউনিয়নের সাইদুল ইসলাম (৩৮), আমিনুল ইসলাম (৫৪), ফেরদৌস আলী সাদ্দাম (৩৬) ও ফয়জার রহমান (৩৮)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প‌তিবার দিবাগত রা‌তে গুনাইগাছ ইউনিয়নের নেফড়া এলাকায় আমজাদ মাস্টারের আবাদি ফাঁকা জমিতে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। সেই অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়। তবে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে দুই প্যাকেট তাস, একটি প্লাস্টিকের চট, একটি টর্চ লাইট ও জুয়া খেলার অন্যান্য সরঞ্জামসহ নগদ ১০ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়েছে।এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৬ জন  আটককৃত আসামীসহ ১৫ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে আটককৃতদের জেল-হাজতে পাঠানো হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুলিবিদ্ধ হাদিকে নিয়ে যা বললেন আজহারি
গুলিবিদ্ধ হাদিকে নিয়ে যা বললেন আজহারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) Read more

বিশ্ব মিডিয়ায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর
বিশ্ব মিডিয়ায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং Read more

আইপিএলসহ টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আইপিএলসহ টিভিতে আজ যেসব খেলা দেখবেন

আইপিএলে আজ চেন্নাইয়ের মুখোমুখি হায়দরাবাদ। পিএসএলে মুখোমুখি করাচি ও কোয়েটা। চলুন দেখে নিই- টিভিতে আইপিএল-পিএসএলসহ যেসব খেলা দেখা যাবে।বাংলাদেশ প্রিমিয়ার Read more

মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে আলোচনায় বসবে না ইরান
মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে আলোচনায় বসবে না ইরান

ইসলামাবাদে অনুষ্ঠেয় পরবর্তী দফার আলোচনায় অংশগ্রহণের ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, তাদের বন্দরগুলোতে আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের সর্বদলীয় এমপিদের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের সর্বদলীয় এমপিদের সাক্ষাৎ

যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির বেশ কয়েকজন সংসদ সদস্য।মঙ্গলবার (১০ জুন) সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের Read more

লা লিগায় রিয়ালের ছয়ে ছয়
লা লিগায় রিয়ালের ছয়ে ছয়

লা লিগার চলতি মৌসুমে দুরন্ত ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ম্যাচে লেভান্তেকে ৪-১ ব্যবধানে পরাজিত করে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন