চট্টগ্রামের ফটিকছড়ি অংশের হালদা নদীতে পড়ে নুরুদ্দিন মঞ্জু (৩২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাত আড়াইটার দিকে সুয়াবিলের সিদ্ধাশ্রম ঘাটে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ভূজপুর থানার ওসি মাহবুবুল হক। নিহত নুরুদ্দিন (৩২) সুন্দর পুর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের একমাত্র ছেলে  সন্তান। জানা যায়, গতকাল বিকেলে প্রবাসী নুরউদ্দিন ও শিক্ষক তাজ উদ্দিন মোটরসাইকেল নিয়ে বাড়ির কাছে একটি মাঠে ক্রিকেট টিমের খেলা দেখতে যান। খেলা শেষে বাজার করে বাড়ি ফিরছিলেন দুজন। নুরউদ্দিন মোটরসাইকেল চালাচ্ছিলেন আর তাজ উদ্দিন ছিলেন পেছনের আসনে বসা। হালদা নদীর কাঠ ও বাঁশের বেড়ার সেতু দিয়ে পার হওয়ার সময় মোটরসাইকেলসহ দুজন নদীতে পড়ে যান।  এসময় তাজ উদ্দিন সাঁতারে উঠতে পারলেও নুরুদ্দিন উঠতে পারেনি। রাত আড়াইটায় তার লাশ পাওয়া যায়।ফটিকছড়ি ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মুহাম্মদ কামাল উদ্দিন  বলেন, আমরা অভিযান পরিচালনা করে প্রবাসীর খোঁজ পায়নি,স্থানীয়রা মধ্য রাতে লাশ উত্তোলন করে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক  বলেন, পরিবারের অভিযোগ না থাকায় নুরুদ্দিনের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য সচিব
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য সচিব

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) এ সংক্রান্ত Read more

আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ সূচি প্রকাশ করল কনমেবল
আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ সূচি প্রকাশ করল কনমেবল

দীর্ঘ বিরতির পর ২০২২ সালে প্রথমবারের মতো ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত হয়েছিল ‘ফিনালিসিমা’। যেখানে ইতালিকে হারিয়ে শিরোপা Read more

স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী
স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা এলাকায় পারিবারিক কলহের জেরে মিতু আক্তার (৩২) নামে এক নারীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে Read more

কাজীপুরে উপজেলা আ. লীগের সাবেক নেতা গ্রেপ্তার
কাজীপুরে উপজেলা আ. লীগের সাবেক নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার গান্ধাইল এলাকার নিজ Read more

ইউক্রেনের হামলায় রুশ নৌ-বাহিনীর উপ-প্রধান নিহত
ইউক্রেনের হামলায় রুশ নৌ-বাহিনীর উপ-প্রধান নিহত

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় রুশ নৌ-বাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) এ Read more

মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সিগঞ্জের সিরাজদিখানের মজিবুর খান (৫২) হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন