জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী বেহেস্তী রহমান ঈদকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আর আগে বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে র‍‍্যাব-১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে জয়পুরহাট থানায় হস্তান্তর করেন।গ্রেপ্তার বেহেস্তী রহমান ঈদ জেলা আ.লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম সোলায়মান আলী ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী দম্পতির ছেলে বলে মামলায় উল্লেখ্য রয়েছে। বেহেস্তী রহমান ঈদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সদর উপজেলার এক যুবতীর সাথে বেহেস্তী রহমান ঈদের প্রায় সাত মাসের প্রেমের সম্পর্ক ছিল। সেই সময় তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করা হয়। একই সময়ে বেহেস্তী অন্য মেয়ের সাথেও প্রেম করতেন। বিষয়টি জানার পর দুইজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়। চলতি বছরের ৫ জানুয়ারি ওই মেয়ের বিবাহ হয়। এরপর বেহেস্তী ওই মেয়েকে ফোন করে গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতরের কয়েকদিন আগে ওই মেয়েকে কল করে নিয়মিত যোগাযোগ রাখতে বলেন এবং স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করার কথা বলেন। এতে ওই মেয়ে অসম্মতি জানায়। এরপর গত ৯ এপ্রিল রাতে ওই মেয়ের ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এনিয়ে গত ১৩ এপ্রিল এক মেয়ে বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা করেন।জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পর্নোগ্রাফি মামলায় বেহেস্তী রহমান ঈদকে র‍‍্যাব-১ ঢাকায় গ্রেপ্তার করেছে। বুধবার রাতে পুলিশ পাঠিয়ে ঢাকা থেকে তাকে জয়পুরহাটে আনা হয়েছে। আজ বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাখীল দরবারের অনুসারীদের আগাম ঈদুল আজহা উদযাপন
মির্জাখীল দরবারের অনুসারীদের আগাম ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা। শুক্রবার (৬ Read more

সৌদিতে ঈদুল আজহা কবে, জানা গেল সম্ভাব্য তারিখ
সৌদিতে ঈদুল আজহা কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যজুড়ে মানুষজন এক লম্বা ছুটি উপভোগ করতে যাচ্ছেন। কারণ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী দেশগুলোতে আসন্ন ঈদুল আজহা আগামী ৬ Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত যানবাহনের চাপায় মোবারক মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১১ মে) রাত পৌনে ১০টার Read more

মহাসড়কের পাশে মিললো ২০ জনের মরদেহ
মহাসড়কের পাশে মিললো ২০ জনের মরদেহ

মেক্সিকোর সিনালোয়া প্রদেশে একটি মহাসড়কের পাশ থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবার শরীরেই গুলির চিহ্ন রয়েছে।মঙ্গলবার (০১ Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ, বিতর্কিত সেই ওসি ক্লোজড
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ, বিতর্কিত সেই ওসি ক্লোজড

নোয়াখালীর সেনবাগ থানায় দায়ের করা এক মামলার প্রধান আসামি হয়েও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছিলেন Read more

আওয়ামী লীগের বিচার-সংস্কার বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: পাটওয়ারী
আওয়ামী লীগের বিচার-সংস্কার বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের ২৪-এর গণঅভ্যুত্থানের তাৎপর্য ধ্বংস করা হচ্ছে। সংসদে যদি সংস্কার বাস্তবায়ন না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন