রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরের একটি ভবনের ২য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন।শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ৭ তলা ভবনের ২য় তলায় বাসাবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ঘটনায় উত্তরা ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করেছে জানিয়ে তিনি বলেন, সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নির্বাপণ করা হয়। তালহা বিন জসিম আরও বলেন, এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয়’
‘প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয়’

প্রতিবন্ধী ব্যক্তিরা পরিবারের বোঝা নয়, বরং চিন্তাশক্তির পরিবর্তনের মাধ্যমে তারাও সমাজে অবদান রাখতে পারে। ডিজিটাল সাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা Read more

দুই দফা বাড়ার পর দাম কমলো স্বর্ণের
দুই দফা বাড়ার পর দাম কমলো স্বর্ণের

দুই দফা বাড়ার পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার Read more

গুলশানে বিএনপির জরুরি সভায় তারেক রহমান
গুলশানে বিএনপির জরুরি সভায় তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় অংশ নিতের রাজধানীর গুলশান কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক Read more

বাউফলে কিশোরী মেয়ে হত্যার অভিযোগে বাবা-মাসহ গ্রেফতার ৩
বাউফলে কিশোরী মেয়ে হত্যার অভিযোগে বাবা-মাসহ গ্রেফতার ৩

পটুয়াখালীর বাউফলে প্রেমের সম্পর্কের জেরে কিশোরী উর্মী ইসলামকে (১৪) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার বাবা-মা ও ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার Read more

মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ৩৩
মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ৩৩

মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ২০ বাংলাদেশিসহ ৩৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির কেলান্তান ইমিগ্রেশন বিভাগ।সোমবার (১৪ এপ্রিল) ভোর Read more

ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা
ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা

আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে। ফলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন