মানিকগঞ্জের সিঙ্গাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (৯ জুন) সকালে উপজেলার মধ্য চারিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।বিস্ফোরণে মৃত ব্যক্তি সুবর্ণা আক্তার (১৮) এবং আহত হয়েছেন তার স্বামী মোঃ আরিফ হোসেন। তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।স্থানীয় সূত্রে জানা যায় , সুবর্ণার শ্বশুর মো. হাসান দীর্ঘদিন ধরে বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে বেলুন ফুলিয়ে তা বিভিন্ন হাট-বাজারে বিক্রি করতেন। সকালে হঠাৎ সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।স্থানীয় মো. লিটন বলেন, ‘একটা বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি সুবর্ণার নিথর দেহ পড়ে আছে। তাঁর স্বামীও গুরুতর জখম হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িগুলো কেঁপে ওঠে এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’বিষয়টি নিশ্চিত করে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান , প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পুরোনো ও ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহারের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার
যশোরে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার

যশোরে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রাব্বিল হোসেন মানিককে (২৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে Read more

জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যক্রমকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাল কার্ড
জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যক্রমকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাল কার্ড

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপনের উদ্যোগের বিরুদ্ধে লাল কার্ড সমাবেশ করেছেন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। শুক্রবার Read more

কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুট, আহত ৫
কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুট, আহত ৫

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৫নং ওয়ার্ডে স্টিল ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বালু ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা হামলা, ভাংচুর ও লুটপাট Read more

বিসিবি নির্বাচনে প্রার্থী হচ্ছেন নান্নু
বিসিবি নির্বাচনে প্রার্থী হচ্ছেন নান্নু

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদীন Read more

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দালিল
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দালিল

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের একটি অন্তহীন প্রতারণার দালিল। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের মূলতবি Read more

শুরু হলো মাসব্যাপী পরিবেশ ও বৃক্ষমেলা
শুরু হলো মাসব্যাপী পরিবেশ ও বৃক্ষমেলা

‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৫’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫’ উদ্বোধন ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন