যৌথবাহিনীর চেকপোস্টে থামতে বলার পরও মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার মুহূর্তে এক মাদকসেবীকে আটক করা হয়। বুধবার (১৬ এপ্রিল) জেলার দেবীগঞ্জ পৌরশহরের করতোয়া সেতু সংলগ্ন চেকপোস্টে এই ঘটনা ঘটে।আটককৃত ব্যক্তি সোহাগ হোসেন দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ি মিস্ত্রিপাড়া এলাকার রইচ উদ্দীনের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।দেবীগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম জানান, গতকাল চেকপোস্টে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। রাত ৯টার দিকে সোহাগ মোটরসাইকেলে করে দেবীগঞ্জ থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। চেকপোস্টে পৌঁছানোর পর সেনাবাহিনীর সদস্যরা তাকে থামতে সিগন্যাল দেন। তবে সে না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সামনে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করে। এই সময় তার শরীর তল্লাশী করে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যাওয়ায় আটক করা হয়। পরে রাতেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান তাকে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো সাতদিনের কারাদণ্ডের সাজা প্রদান করেন।স্থানীয়দের ভাষ্য, সোহাগ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তবে পরিবারের চাচাতো ও জেঠাতো ভাইরা আওয়ামী লীগ ও বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় সেই সুযোগকে পুঁজি করে বেপরোয়াভাবে চালিয়ে যাচ্ছিল মাদক ব্যবসা। যার ফলে পেড়ালবাড়ি, সমিতির ডাঙ্গাসহ আশপাশের এলাকার উঠতি বয়সের ছেলেদের কাছে মাদক সহজলভ্য করে তুলেছিল সোহাগ।এইদিকে একই দিনে পুলিশের অভিযানে আরো তিনজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার হয়। এর মধ্যে উপজেলার চিলাহাটি ইউনিয়নের পূর্ব ভাউলাগঞ্জ এলাকার সালমান আহম্মেদকে ৮ পিস ইয়াবা, খুটামারা কামাতপাড়া এলাকার চিত্তরঞ্জনকে ৬ পিস টাপেন্ডাটল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এদের দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ চাঙরাবান্দা এলাকায় যেখানে মাদকসেবীদের আড্ডা ও মাদক কেনা-বেচা হয় সেখান থেকে মানিককে গ্রেফতার করা হয়।দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানসামা হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, দুর্ভোগে সাধারণ মানুষ
খানসামা হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, দুর্ভোগে সাধারণ মানুষ

দিনাজপুরের খানসামা উপজেলায় গত এক বছরের বেশি সময় ধরে জলাতঙ্ক (রেবিস) রোগ প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ Read more

ঈদে ফিরতি ট্রেনযাত্রায় ৬ষ্ঠ দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ
ঈদে ফিরতি ট্রেনযাত্রায় ৬ষ্ঠ দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ

পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ৬ষ্ঠ দিন মঙ্গলবার (১৭ মার্চ)। আজ সকাল Read more

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম ও তার সহযোগী রকির Read more

মাদরাসার খাবার সাবাড়কাণ্ডে জড়িতদের শোকজ বিএনপির
মাদরাসার খাবার সাবাড়কাণ্ডে জড়িতদের শোকজ বিএনপির

বরগুনার আমতলীতে মাদ্রাসার দাওয়াত ছাড়া আয়োজিত খাবার খেয়ে ও নষ্ট করার ঘটনায় বিএনপির গুলিশাখালী ইউনিয়ন সদস্য ও ৯ নং ওয়ার্ড Read more

আনোয়ারায় শিক্ষাঙ্গনে অনভিপ্রেত টিকটক ভিডিও, উদ্বিগ্ন স্থানীয়রা
আনোয়ারায় শিক্ষাঙ্গনে অনভিপ্রেত টিকটক ভিডিও, উদ্বিগ্ন স্থানীয়রা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ মাঠে অশোভন টিকটক ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন