বরগুনার আমতলীতে মাদ্রাসার দাওয়াত ছাড়া আয়োজিত খাবার খেয়ে ও নষ্ট করার ঘটনায় বিএনপির গুলিশাখালী ইউনিয়ন সদস্য ও ৯ নং ওয়ার্ড সভাপতি মাহবুব কাজীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন ভিপি ও সদস্য সচিব তুহিন মৃধা স্বাক্ষরিত পত্রে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।ঘটনার অভিযোগ অনুযায়ী, ১১ সেপ্টেম্বর গুলিশাখালী ন.ম.ম আমজাদিয়া আলিয়া মাদ্রাসার নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভা উপলক্ষে ৫০ জন অতিথির জন্য খাবারের আয়োজন করা হয়। দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন বিএনপির শ্রমিক দল সভাপতি রিপন কাজী ও মাহবুব কাজীর নেতৃত্বে ৩০-৩৫ জন নেতাকর্মী মাদ্রাসায় প্রবেশ করে খাবার খেয়ে ও নষ্ট করে দেন। এমনকি অতিথিদের খাওয়া ঠেকাতে খাবারের পাতিলে টিস্যু ও নোংরা পানি ফেলেন বলেও অভিযোগ মাদ্রাসা কর্তৃপক্ষের।মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলী হোসেন অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও বরগুনা জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন তাকে সভাপতি করার প্রস্তাব দিয়েছিলেন। তা মানা না হওয়ায় ক্ষোভ থেকে এ ঘটনা ঘটে। পরে জসিম উদ্দিন ও স্থানীয় বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফারুক আকনের নেতৃত্বে শালিস বৈঠক করে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও অধ্যক্ষ সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন।উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা জানান, ‘মাহবুব কাজী মাদ্রাসায় বিশৃঙ্খলা করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এদিকে অ্যাডভোকেট জসিম উদ্দিন শালিস বৈঠক করলেও নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, ‘মাদ্রাসার সভাপতি আমাকে অনুরোধ করায় আমি শুধু ঝামেলা নিরসনে গিয়েছিলাম।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জমি দখলে বাধা দেওয়ায় বিএনপি নেতার উপর অতর্কিত হামলা
জমি দখলে বাধা দেওয়ায় বিএনপি নেতার উপর অতর্কিত হামলা

টাঙ্গাইলের মির্জাপুরে এক বিএনপির নেতার উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার স্বল্প মহেড়া রেল গেট বাজারে এ Read more

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের আকাশসীমায় একটি যুদ্ধ অভিযান (Combat Mission) শেষে ফেরার পথে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান জরুরি Read more

ঝিনাইদহ সদর হাসপাতালে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু
ঝিনাইদহ সদর হাসপাতালে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

ঝিনাইদহ সদর হাসপাতালে চুরির অভিযোগে গণপিটুনিতে আহত সুজন মাল (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের সার্জারি বিভাগে Read more

ক্রিকেট ‘ঈশ্বরের’ জন্মদিন আজ
ক্রিকেট ‘ঈশ্বরের’ জন্মদিন আজ

যাঁর নামটাই ক্রিকেটে মানদণ্ড। ব্যাট হাতে যিনি ছিলেন এক প্রজন্মের আতঙ্ক, আর পরবর্তী প্রজন্মের স্বপ্নের প্রতীক। সেই স্যার ডন ব্রডম্যানের Read more

মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবান হবে: ইশরাক
মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবান হবে: ইশরাক

দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজন করে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি Read more

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের সম্পূরক ও সমন্বিত চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন