যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টিকে এবার বিদেশি শিক্ষার্থী ভর্তি নিয়ে হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। বলেছে, প্রশাসনের দাবি পূরণ না করলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতা হারাবে। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম বুধবার (১৬ এপ্রিল) বলেছেন, তিনি হার্ভার্ডকে একটি চিঠি লিখেছেন। তাতে আগামী ৩০ এপ্রিলের মধ্যে প্রশাসনকে বিদেশি শিক্ষার্থীদের ‘অবৈধ ও সহিংস কার্যকলাপের’ তথ্য দিতে বলা হয়েছে। ক্রিস্টি নোয়েমের কথায়, ‘যদি হার্ভার্ড তার জবাবদিহির শর্তগুলো সম্পূর্ণরূপে মেনে না চলে, তাহলে বিশ্ববিদ্যালয় বিদেশি ছাত্রদের ভর্তির সুযোগ হারাবে।’ সেই সঙ্গে নোয়েম হার্ভার্ডকে ২৭ লাখ ডলারেরও বেশি ডিএইচএসের দুটি অনুদান বন্ধ করার ঘোষণাও দিয়েছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর নীতিমালা ও কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এগুলো না মানলে তহবিল আটকে দেয়ার হুমকি দিয়েছেন তিনি। যার একটি বড় অংশই গবেষণার জন্য নির্ধারিত।সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হার্ভার্ডকে নিয়োগ, ভর্তি প্রক্রিয়া ও পাঠদানের ধরনে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের দাবি, এসব পরিবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ্যান্টিসেমিটিজম বা ইহুদিবিদ্বেষ মোকাবিলা করা সম্ভব হবে।গত মাসে ৪০০ কোটি ডলার তহবিল বাতিলের হুমকির পর ট্রাম্প প্রশাসনের শর্ত মেনে নেয় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। হার্ভার্ডও কিছু ছাড় দিয়েছিল। যেমন ইহুদিবিদ্বেষ মোকাবিলায় একটি টাস্কফোর্স গঠন এবং মিডল ইস্ট স্টাডিজ সেন্টারের প্রধানকে অপসারণ করা হয়।কিন্তু এবার হোয়াইট হাউজের অতিরিক্ত শর্ত গত সোমবার (১৪ এপ্রিল) প্রকাশ্যে প্রত্যাখ্যান করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। যা এর আগে যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো বিশ্ববিদ্যালয় করতে সাহস করেনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, ট্রাম্প প্রশাসন তাদের শিক্ষাঙ্গনকে ‘নিয়ন্ত্রণের চেষ্টা’ করছে।  এর প্রতিক্রিয়ায় পরদিন মঙ্গলবার (১৫ এপ্রিল) ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত ২ বিলিয়ন ডলারের বেশি তহবিল স্থগিতের ঘোষণা দেন। শুধু তাই নয়, হার্ভার্ডের কর-ছাড় সুবিধা বাতিলেরও হুমকি দেন তিনি।তবে ট্রাম্পের চাপের মুখে নতি স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তহবিল বন্ধের হুমকি সত্ত্বেও বিশ্ববিদ্যালয়টি বলছে, তারা ট্রাম্প প্রশাসনের শর্ত মেনে নেবে না। হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার এক বিবৃতিতে বলেন, কোনো সরকার- তা যে দলেরই হোক না কেন- বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কী শেখাবে তা নির্ধারণ করতে পারবে না।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে ১১ হাজার পরিবার পানিবন্দী, ত্রাণের জন্য হাহাকার
চাঁপাইনবাবগঞ্জে ১১ হাজার পরিবার পানিবন্দী, ত্রাণের জন্য হাহাকার

চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলার পাঁচটি ইউনিয়নে অতিবৃষ্টি আর উজানের ঢলে বেশ কিছুদিন ধরেই পানিবন্দী অবস্থায় আছে প্রায় ১১ হাজার পরিবার। এসব Read more

আলফাডাঙ্গায় জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ
আলফাডাঙ্গায় জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধার জমি থেকে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ উঠেছে।শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার শিরগ্রাম-গড়ানিয়া Read more

পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (২৩ জুন) উপজেলার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নৌবাহিনীর নিজস্ব Read more

‘ডামি’ ভোটের প্রার্থীদের সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি
‘ডামি’ ভোটের প্রার্থীদের সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণকারী প্রার্থীদের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে এই দাবি Read more

‘উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা’
‘উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঢাকা ওয়াশিংটন ডিসির সঙ্গে একটি শুল্ক সংক্রান্ত চুক্তি করতে আগ্রহী, যা দুই দেশের Read more

ভালুকায় অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভালুকায় অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে পরিবেশ ছাড়পত্র ছাড়াই ব্যাটারি ব্রেকিং কারখানা পরিচালনার দায়ে ওয়াংশিয়াং ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর এক্সটেনশন ইউনিটকে সর্বমোট ৯ লাখ টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন