বরগুনার তালতলীতে স্ত্রী ফিরে না আসায় অভিমান করে জহিরুল ইসলাম (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।গতকাল বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকীরতবক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম একই এলাকার মজিবুর রহমানের ছেলে।জানা গেছে, আট মাস আগে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা এলাকার সবুজ মৃধার মেয়ে লামিয়া আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন জহিরুল ইসলাম। বিয়ের পরে তাদের ভিতরে মনোমালিন্য চলছিল। এরপর ঈদের আগে স্ত্রী লামিয়া তার স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে যায়। এরপর চেষ্টা করেও তার স্ত্রীর অভিমান ভাঙাতে পারেনি জহিরুল ইসলাম। পরে শ্বশুরবাড়ির স্বজনদের সঙ্গে জহিরুল ইসলামের পরিবারের ফোনে কথাকাটাকাটি হয়। এর জের ধরে গতকাল রাত ৮টার দিকে বিষ পান করেন জহিরুল ইসলাম। বিষ পানের বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে জহিরুল ইসলামের মৃত হয়।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে মনমালিন্য হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন। নিহতের মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু
লোহাগাড়ায় চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু

চট্টগ্রামের লোহাগাড়ায় কোরবানির ঈদে চাহিদার চেয়ে অন্তত দুই হাজার পশু বেশি প্রস্তুত রয়েছে। আসন্ন ঈদুল আযহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে Read more

নোয়াখালীতে দেশের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড, জলাবদ্ধতায় জনদুর্ভোগ
নোয়াখালীতে দেশের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড, জলাবদ্ধতায় জনদুর্ভোগ

নোয়াখালীতে গতকাল রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে।এতে জেলা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ দেখা দিয়েছে।বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (১৯ Read more

জীবননগরে মুখী কচু চাষ করে পুঁজি হারানোর শঙ্কায় চাষিরা
জীবননগরে মুখী কচু চাষ করে পুঁজি হারানোর শঙ্কায় চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগরে অধিক লাভের আশায় মুখী কচু চাষ করে এখন লোকসান গুনতে হচ্ছে চাষিদের। ব্যয়বহুল এ চাষে কৃষকদের বিঘা প্রতি Read more

সারা দেশের জেলা-উপজেলায় জামায়াতের বিক্ষোভ
সারা দেশের জেলা-উপজেলায় জামায়াতের বিক্ষোভ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিসময় থাকতে জামায়াতের ঘোষিত পাঁচ দফা গণদাবি মেনে নিন, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করা হবে। শুক্রবার Read more

বাউফলে পূর্ব বিরোধের জেরে হামলায় নারীর মৃত্যু
বাউফলে পূর্ব বিরোধের জেরে হামলায় নারীর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সেতারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন