গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা ঢাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন ১-এর ভূগর্ভস্থ স্টেশনের (বিমানবন্দর ও খিলক্ষেত) অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।তিতাস জানায়, এসময় বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজিসহ কাওলাস্থ বলাকা ভবন থেকে শাহজাদপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত সকল শিল্প, বাণিজ্যক ও ক্যাপটিভ শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এছাড়া নিকুঞ্জ, খিলক্ষেত, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল, জগন্নাথপুর, কালাচাঁদপুর, বারিধারা আবাসিক এলাকা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতালে পরিচালক রেজা আমাকে বলেন, ডাবিংয়ের সময় সালমান খুব আপসেট ছিল
হাসপাতালে পরিচালক রেজা আমাকে বলেন, ডাবিংয়ের সময় সালমান খুব আপসেট ছিল

অভিনয় দিয়ে অল্প সময়ে দর্শকদের মনে ভালোভাবে জায়গা দখল করেছিলেন অভিনেতা সালমান শাহ। মৃত্যুর ২৯ বছরেও রয়েছে প্রায় একই জনপ্রিয়তা। Read more

গাজায় যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে, ইঙ্গিত দিলেন ট্রাম্প
গাজায় যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে, ইঙ্গিত দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন Read more

সুবর্ণচরে সুব্রত চন্দ্র দাস হত্যার রহস্য উন্মোচন, মূল আসামী গ্রেফতার
সুবর্ণচরে সুব্রত চন্দ্র দাস হত্যার রহস্য উন্মোচন, মূল আসামী গ্রেফতার

নোয়াখালীর সুবর্ণচরের পশ্চিম চরজুবলী এলাকায় গত ১৩ অক্টোবর সংঘটিত সুব্রত চন্দ্র দাস (৪৭) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও  মূল আসামী নূর Read more

আজ মহান বিজয় দিবস
আজ মহান বিজয় দিবস

আজ ১৬ ডিসেম্বর। ৫৫ তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি Read more

লোহাগাড়ায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
লোহাগাড়ায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা-পুলিশ। সোমবার (৩০ মার্চ) রাতে Read more

‘পাঠক সংবাদ শুধু পড়েন না; দেখেন, শুনেন এবং অনুভব করেন’
‘পাঠক সংবাদ শুধু পড়েন না; দেখেন, শুনেন এবং অনুভব করেন’

একটি জাতির বিবেক হিসেবে গণমাধ্যমের পরিচয় নতুন নয়। সমাজের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা, ভাবনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন