চট্টগ্রামের লোহাগাড়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা-পুলিশ। সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা আশ্রয়ণ কেন্দ্র এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুখছড়ি নয়ার পাড়া এলাকার মো. ইছহাকের ছেলে।ভুক্তভোগী নারীর ভাই আক্তার হোসেন জানান, তাঁর বোন আঁখি সুলতানা (২২) একজন মানসিক ভারসাম্যহীন নারী। তিনি বাড়িতে স্থির না থেকে প্রায়ই রাস্তায় ঘুরে বেড়াতেন। গত সোমবার প্রতিবেশী দেলোয়ার হোসেন তাঁর বোনকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে আমিরাবাদ থেকে নিয়ে যান। তবে বাড়িতে না নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মাইজবিলা আশ্রয়ণ কেন্দ্রের পূর্ব পাশে একটি কুল বাগানে নিয়ে যান। সেখানে বাগানের টং ঘরের ভেতরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলবে না: ডিআইজি রেজাউল
নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলবে না: ডিআইজি রেজাউল

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না। কেউ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া Read more

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল মালয়েশিয়া
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল মালয়েশিয়া

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল মালয়েশিয়ার রাজপথ। রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন। Read more

বিমানবন্দর থেকে আটক কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী
বিমানবন্দর থেকে আটক কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী

নোয়াখালীর বসুরহাট পৌরসভার পলাতক সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী আজম পাশা চৌধুরীকে আটক করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।শনিবার (১৭ Read more

আগামী ৫ দিন থাকতে পারে কুয়াশা ও শীতের দাপট
আগামী ৫ দিন থাকতে পারে কুয়াশা ও শীতের দাপট

আগামী ৫ দিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত Read more

এই আক্রমণ আখতার হোসেনের দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে: তাসনিম জারা
এই আক্রমণ আখতার হোসেনের দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে: তাসনিম জারা

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা নিয়ে মুখ খুলেছেন দলটির সিনিয়র যুগ্ম Read more

গাজীপুরে সংবাদ প্রকাশের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
গাজীপুরে সংবাদ প্রকাশের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

গাজীপুরে ওয়ার্ড যুবদল নেতা রাশেদ খান উৎস (২৬)-এর বিরুদ্ধে "চেক জালিয়াতি করে টাকা উত্তোলন" শীর্ষক সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন