ফিলিস্তিনের গাজায় হামাসের কাছে জিম্মি অবশিষ্ট ইসরায়েলিদের মুক্তির জন্য সেখানে ৪৫ দিনের নতুন আরেকটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। গত ১৪ এপ্রিল এ যুদ্ধের দুই মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতারের মাধ্যমে গাজা উপত্যকায় নতুন যে যুদ্ধবিরতির প্রস্তাবনা দিয়েছে ইসরায়েল, সেখানে উল্লেখ রয়েছে এ বিষয়টি।ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবনার একটি অনুলিপি হাতে পেয়েছে রয়টার্স। সেটি পর্যালোচনা করে এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থাটি জানায়, প্রস্তাবনার প্রধান পয়েন্ট ৫টি। এগুলো হলো-ক) প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে গাজায় বন্দি অবশিষ্ট জিম্মিদের মধ্যে থেকে ১০ জনকে মুক্তি দেবে হামাস, তার পরিবর্তে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মধ্যে থেকে ১২০ জনকে মুক্তি দেবে দেশটির সরকার।খ) ইসরায়েলি বাহিনী আর গাজা উপত্যকার সব জায়গায় বিচরণ করবে না, বরং ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির আগে গাজার যেসব অঞ্চলে ছাউনি করা হয়েছিল করা হয়েছিল, সেসব ছাউনিতে অবস্থান করবে সেনারা। এছাড়া বিরতি চলাকালে উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে চলাচলের জন্য নেতজারিম করিডোর ব্যবহার করতে পারবেন ফিলিস্তিনিরা।গ) গাজায় ফের ত্রাণবাহী ট্রাকের প্রবেশ এবং বাসভবন ও অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হবে।ঘ) গাজায় যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার জন্য তিন মধ্যস্থতাকারী দেশ মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু হবে।ঙ) হামাসকে সশস্ত্র সংগ্রামের পথ পরিত্যাগ করতে হবে এবং গাজায় বর্তমানে কত জন জিম্মি জীবত বা মৃত অবস্থায় আছে, তার সঠিক তথ্য প্রমাণসহ উপস্থাপন করতে হবে।ইসরায়েলের নতুন এই প্রস্তাবনাটি ইতোমধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের কাছে পাঠানো হয়েছে। গোষ্ঠীটির মুখপাত্র আবু জুহরি জানিয়েছেন, নতুন প্রস্তাবনা পর্যালোচনা করছে হামাস। তবে, সেখানে হামাসকে সশস্ত্র সংগ্রামের পথ ছেড়ে দেওয়ার যে শর্ত দিয়েছে ইসরায়েল, তা বাতিল করেছেন গোষ্ঠীর নেতারা।এর আগে, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছিল হামাসও। সেখানে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছিল, ইসরায়েল যদি গাজা থেকে সব সেনা সরিয়ে নিতে সম্মত হয়, তাহলে হামাসও গাজায় বন্দি সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে দেবে।তবে, নিরাপত্তার অজুহাতে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি নয় ইসরায়েল। বুধবার (১৬ এপ্রিল) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে স্পষ্ট ঘোষণা করেছেন, ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার জন্য ফিলিস্তিনের গাজা উপত্যকায় সব সময় সেনা উপস্থিতি থাকবে। গাজার মোট ভূখণ্ডের কিছু অংশকে ইসরায়েলের ‘নিরাপত্তা অঞ্চল’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং সেখানে থাকবে ইসরায়েলি সেনারা।অবশ্য, ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস শিগগিরই সাড়া দেবে বলে আশা করছেন মধ্যস্থতাকারীরা। মিসরের এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, হামাস এখন খুব ভালো করেই জানে যে সময় কত মূল্যবান এবং আমার বিশ্বাস, তারা শিগগিরই এ প্রস্তাবে সাড়া দেবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছিনতাই করে পালানোর চেষ্টা, স্থানীয়দের সহায়তায় আটক ২
ছিনতাই করে পালানোর চেষ্টা, স্থানীয়দের সহায়তায় আটক ২

চট্টগ্রামের সাতকানিয়ায় অটোরিকশাযোগে এক নারীকে অজ্ঞান করে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী। পরে Read more

চকরিয়ায় ব্যস্ততম সড়কে খানাখন্দ, ভোগান্তিতে জনজীবন
চকরিয়ায় ব্যস্ততম সড়কে খানাখন্দ, ভোগান্তিতে জনজীবন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার প্রধান ব্যস্ততম সড়ক খানাখন্দে ভরপুর, জনদুর্ভোগের শেষ নেই। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে Read more

আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেপ্তার
আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেপ্তার

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (২৯ Read more

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে এক রঞ্জনা রায় (২৭) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ Read more

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে আত তাইফ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ধরনীবাড়ি দক্ষিণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন