নওগাঁয় ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মূলহোতা শাহাজান (৬৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা। এ সময় উদ্ধার করা হয় অপহরণে শিকার হওয়া ওই ব্যবসায়ীকে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব-৫। এর আগে সোমবার রাতে সাভার এলাকার নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারীকে গ্রেফতার করা হয়।গ্রেফতার শাহাজান ভোলা জেলার লালমোহন থানার চর-কচুপিয়া এলাকার রুস্তম আলীর ছেলে।অপহরণে শিকার হওয়া ব্যবসায়ী আলমগীর হোসেন নওগাঁ পৌরসভার বাঙ্গাবাড়িয়া এলাকার আ. রশিদের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপহরণের শিকার হওয়া আলমগীর হোসেন একজন ব্যবসায়ী। তিনি ঢাকায় তার আত্মীয়ের বাড়িতে পারিবারিক কাজে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অপহরণকারীরা ভিকটিমকে আটকে রেখে ভিকটিমের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে জানায়, ভিকটিম ভালো আছেন এবং তিনি সাভারের হেমায়েতপুরে তাদের হেফাজতে আছেন। এরপর থেকে ওই নম্বরে যোগাযোগ করলে ফোন বন্ধ দেখায়। পরবর্তীতে ১৯ অক্টোবর রাতে ভিকটিমের ব্যবহৃত নম্বর থেকে ফোন দিয়ে ভিকটিমকে অপহরণ করে আটকে রাখার বিষয়টি জানানো হয় এবং মুক্তিপণ হিসেবে ৭০ লাখ টাকা না দিলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় সদর থানায় ভিকটিমের ছেলে অপহরণের একটি মামলা করলে আসামিদের গ্রেফতার ও নিখোঁজ ভিকটিমকে উদ্ধারের জন্য র‌্যাব ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় র‍্যাবের সদস্যরা সোমবার রাতে সাভারে নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী মূলহোতা শাহাজানকে গ্রেফতার ও অপহৃত ভিকটিম আলমগীরকে উদ্ধার করে। গ্রেফতারের পর আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি সতর্ক নির্দেশনা
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি সতর্ক নির্দেশনা

দেশজুড়ে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি ও Read more

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে বাস ও ট্রেন সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে Read more

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর, এশিয়ায় শেয়ারবাজারে বড় পতন
বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর, এশিয়ায় শেয়ারবাজারে বড় পতন

বিশ্বের বিভিন্ন দেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন শুল্ক আরোপ করেছেন তা কার্যকর হয়েছে আজ Read more

নুরের অবস্থা আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন
নুরের অবস্থা আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক Read more

বাঁশ কোড়লের নানান পদের রেসিপি
বাঁশ কোড়লের নানান পদের রেসিপি

বাঁশ মানেই যেন গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঘর বানানো থেকে শুরু করে সাঁকো, ঝাড়ু, মাছ ধরার ফাঁদ কিংবা খেলনা — Read more

রাঙামাটিতে ‘পৌরকর মেলা ২০২৫’ শুরু
রাঙামাটিতে ‘পৌরকর মেলা ২০২৫’ শুরু

“নিয়মিত পৌরকর পরিশোধ করি, নাগরিক সেবা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি পৌরসভা কর্তৃক আয়োজিত ‘পৌরকর মেলা ২০২৫’ আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন