চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৯ হাজার ৯০৪ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ১ জন মহিলা। সোমবার (১৯ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে জানা যায়, সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৫ হাজার ৩২১ জন। হজযাত্রী পরিবহনে এ পর্যন্ত ১২৬টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬৩টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৪৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি। বিমানে যাত্রী পরিবহনের দিক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৪ হাজার ৬৯৮ জন, সৌদি এয়ারলাইন্স ১৬ হাজার ৯৪৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ২৬৩ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে।হজযাত্রীদের চিকিৎসা সেবায় সৌদি আরবে বাংলাদেশ মিশনের উদ্যোগে চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ১৫ হাজার ২৮১টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে এবং আইটি হেল্পডেস্ক থেকে ৯ হাজার ৯২০টি সেবা দেওয়া হয়েছে। এ বছর সর্বমোট ৮৬,৭৭৮টি হজ ভিসা ইস্যু হয়েছে, যার মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই ভিসা ইস্যুর হার শতভাগ। এ পর্যন্ত সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন হজযাত্রী। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ১ জন মহিলা। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় ইন্তেকাল করেছেন। জেদ্দা, মিনা, আরাফা ও মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের হজ অনুষ্ঠিত হবে ৫ জুন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৭০টি। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৫ হাজার ২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছেড়েছে ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট যাবে ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই দেশে পৌঁছাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবকের আত্মহত্যা
যশোরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবকের আত্মহত্যা

যশোরে মাদক সেবনে বাধা দেওয়ায় জিহাদী হোসেন (২৫) নামে এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি শার্শা উপজেলার নারায়নপুরের Read more

তারাগঞ্জে অটো রাইস মিলে ভয়াবহ ডাকাতি
তারাগঞ্জে অটো রাইস মিলে ভয়াবহ ডাকাতি

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর শাহপাড়া এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান লিটনের মালিকানাধীন ছাবেয়া অটো রাইস মিলে ভয়াবহ Read more

বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাশে আবেদনের সুযোগ
বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাশে আবেদনের সুযোগ

বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি তাদের নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৩০ জনকে নিয়োগ দেওয়ার Read more

ভূঞাপুর-ঘাটাইল সংযোগ সড়কের ১ কিলোমিটার যেন মরণফাঁদ
ভূঞাপুর-ঘাটাইল সংযোগ সড়কের ১ কিলোমিটার যেন মরণফাঁদ

টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ঘাটাইল উপজেলার সংযোগ সড়কের দৈর্ঘ্য প্রায় ১৪ কিলোমিটার। এর মধ্যে মাত্র ১ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদে পরিণত Read more

মহানবীকে কটূক্তির অভিযোগে উত্তাল হোমনা, মাজারে হামলা-অগ্নিসংযোগ
মহানবীকে কটূক্তির অভিযোগে উত্তাল হোমনা, মাজারে হামলা-অগ্নিসংযোগ

কুমিল্লার হোমনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে ওই কটূক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মাজার ভেঙে বসতঘর Read more

শিশুদের সারাদিন উৎফুল্ল রাখবে যেসব অভ্যাসগুলো
শিশুদের সারাদিন উৎফুল্ল রাখবে যেসব অভ্যাসগুলো

শিশুদের কিছু শেখাতে চাইলে ছোট থেকেই অভ্যাস তৈরি করার চেষ্টা করুন। চেষ্টা করবেন শিশুদের এমন অভ্যাস তৈরি করতে যেন ব্যক্তিজীবনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন