চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙ্গায় তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে রুহুল আমিন কবির নামে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোলাডাঙ্গা দক্ষিণপাড়া থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।নিহত রুহুল আমিন কবির (৪২) পোলাডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগে সংসারে বনিবনা না হওয়ায় স্ত্রীর সঙ্গে তালাকের পর দোতালা বাড়িতে একাই থাকতেন রুহুল আমীন কবির। গত দুদিন থেকে তার কোনো সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা।বুধবার দুপুরে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ভেন্টিলেটর দিয়ে বাড়ির ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে নেয়া হয়৷নিহত রুহুল আমিন কবিরের চাচাতো ভাই মাইনুল ইসলাম বলেন, ‘পুরো বাড়িতে একা থাকতেন কবির। তবে আশপাশের বাড়িগুলো তার ভাই ও আত্মীয়-স্বজনদের। গত দুদিন ধরে তাকে দেখতে পাওয়া যাচ্ছিল না এবং ফোনেও পাওয়া যায়নি। আজকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ভেন্টিলেটর দিয়ে বাড়ির মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়।’নিহত কবিরের ভাগনের বউ মাহফুজা খাতুন বলেন, ‘সংসারে আর কেউ না থাকায় তিনি (কবির) নিজে নিজেই রান্না করে খাবার খেতেন। একাই বসবাস করতেন পুরো বাড়িতে। তার সঙ্গে স্বজনদের যোগাযোগও কম ছিল। দুদিন আগে সন্ধ্যায় তাকে সর্বশেষ দেখা গেছিল। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।তবে বাড়ির মূল ফটকে তালা দেয়া থাকলেও আরেকটি দরজা ভেতর থেকে লাগানো ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা মূল ফটকের তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে।এ বিষয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, তদন্ত সাপেক্ষে নেয়া হচ্ছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা। প্রাথমিকভাবে মরদেহে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই পুলিশ কাজ করছে।এ ঘটনায় রাজশাহীর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেছে বলে জানান পুলিশ সুপার।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নির্দেশনা
আগামীকাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নির্দেশনা

দেশের জনপ্রিয় পর্যটন স্পট ও একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আগামীকাল শনিবার (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। দ্বীপটির Read more

টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলা প্রশাসকের কেন্দ্র পরিদর্শন
টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলা প্রশাসকের কেন্দ্র পরিদর্শন

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।বৃহস্পতিবার(১০ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি ও Read more

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফুলবাড়ীতে ঈদুল আজহা উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফুলবাড়ীতে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রায় আড়াই শতাধিক মুসুল্লি ঈদুল আজহা উদযাপন করেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে ফুলবাড়ী Read more

মাদারীপুরে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ৮ দোকান
মাদারীপুরে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ৮ দোকান

মাদারীপুর সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি Read more

শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবার সরকারি ও বেসরকারি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৬ জুলাই) Read more

ফাঁকা ৪৭ আসনে দু’একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা: জুবায়ের
ফাঁকা ৪৭ আসনে দু’একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা: জুবায়ের

খালি থাকা ৪৭টি আসনে দু’একদিনের মধ্যেই প্রার্থিতা চূড়ান্ত করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। বিষয়টি নিশ্চিত করে জামায়াতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন