মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পতিত জমি ও বাড়ির আঙ্গিনা চাষাবাদের আওতায় আনতে বস্তায় আদা চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের স্বাধীনতা মঞ্চে বস্তায় আদা চাষ করতে ২৫ জন কৃষকের মাঝে উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্রর সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কর, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আলমগীর হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নিতাই মন্ডল,আনোয়ার হোসেন, মমতাজ মহল ও শহিদুল ইসলাম প্রমুখ।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (২য় সয়শোধিত) আওতায় বস্তায় আদা চাষে ২৫ জন কৃষকের মাঝে উপকরণ বিতরণ করেছি। প্রতি জন কৃষককে ১ বস্তা জৈব সার, পরিমানমত রাসায়নিক সার, ৩০টি বস্তা, বপনের উন্নত জাতে আদা এবং আদা চাষের দিকনির্দেশনা মূলক লিফলেট, ও সাইনবোর্ড দেয়া হয়েছে।তিনি আরো বলেন,জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে। কৃষিজ উৎপাদন ঘাটতি মোকাবেলায় বাড়ির আঙিনা অনাবাদি জমি চাষের আওতায় আনতে হবে। বাড়ির আঙিনার ছায়াযুক্ত স্থানে কিছু আদার বস্তুা রেখে একদম কম যত্নে একটি ছোট পরিবারের বছরের আদার চাহিদা মেটানো সম্ভব। তাই এই উপজেলার কৃষকদের আদা চাষে ২৫ জন কৃষকের মাঝে উপকরণ বিতরণ করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে’
‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে’

শিক্ষার মান উন্নয়নে ধারাবাহিকতা অপরিহার্য। এরই মধ্যে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো চিহ্নিতের কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন প্রাথমিক Read more

ভারতে যারা হামলা চালিয়েছে শিগগিরই জবাব পাবে: রাজনাথ সিং
ভারতে যারা হামলা চালিয়েছে শিগগিরই জবাব পাবে: রাজনাথ সিং

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পাহালগামে হামলার সঙ্গে যারা জড়িত তারা শিগগিরই কঠোর জবাব পাবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।কাশ্মিরে Read more

বেরোবিতে ছাত্রলীগ-শিক্ষকসহ ১৭১ জনের বিরুদ্ধে মামলা
বেরোবিতে ছাত্রলীগ-শিক্ষকসহ ১৭১ জনের বিরুদ্ধে মামলা

নানা আলোচনা–সমালোচনার পর জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রলীগ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ ১৭১ জনের বিরেুদ্ধে মামলা করেছে Read more

বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক
বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা Read more

আসিফ নজরুলের বাসভবনে ‘ড্রোন’, নিরাপত্তা জোরদার
আসিফ নজরুলের বাসভবনে ‘ড্রোন’, নিরাপত্তা জোরদার

আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ‘ড্রোন’ পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল Read more

ঈশ্বরদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার
ঈশ্বরদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার

পাবনার ঈশ্বরদীতে সাথী বেকারি নামে একটি কারখানায় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের খাদ্যপণ্য। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন