বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের সপ্তগ্রাম এলাকা থেকে আটক করা হয়।আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ এম এম হারুন অর রশীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি স্টেশন ও পাথরঘাটা পুলিশের সমন্বয়ে পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন সপ্তগ্রাম নামক এলাকা থেকে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলামকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত হরিণের মাংস ও আটক পাচারকারীকে পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে মিডিয়া কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের ২৪ ঘণ্টা টহল জারি রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঋণের বোঝায় সন্তান বিক্রির সিদ্ধান্তে শরীয়তপুরের এক অসহায় মা
ঋণের বোঝায় সন্তান বিক্রির সিদ্ধান্তে শরীয়তপুরের এক অসহায় মা

অভাব-অনটন আর ঋণের পাহাড়চাপ, সেইসাথে দেনাদারদের লাগাতার হুমকি—সবকিছু মিলিয়ে চরম সংকটে পড়েছেন শরীয়তপুরের জান্নাতুল ফেরদৌস নামের এক অসহায় মা। সংসারের Read more

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু কাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু কাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে Read more

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে নবজাতকের মৃত্যু, মূল হোতা সবুজ গ্রেফতার
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে নবজাতকের মৃত্যু, মূল হোতা সবুজ গ্রেফতার

শরীয়তপুরে একটি অসুস্থ নবজাতক দ্রুত ঢাকা নেওয়ার পথে স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধার কারণে প্রাণ হারায়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে Read more

খাগড়াছড়ির একমাত্র আসনে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া
খাগড়াছড়ির একমাত্র আসনে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা, সাবেক সংসদ সদস্য Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৯-০ শতাংশ শুল্কে বাণিজ্য চুক্তি ফিলিপাইনের
যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৯-০ শতাংশ শুল্কে বাণিজ্য চুক্তি ফিলিপাইনের

ফিলিপাইনের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তি অনুযায়ী, মার্কিন পণ্য ফিলিপাইনে ঢুকতে এক পয়সা শুল্কও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন