প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কী আলোচনা হলো, এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার বিষয়ে আমরা যেই প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি, সেগুলোর কথা বলেছি। আমরা বলেছি আমাদের তিনটি দাবির কথা— সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন।’ তিনি বলেন, ‘আমরা বলেছি যে এখানে নূন্যতম সংস্কার নয়, বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য আমরা কাজ করছি। এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে, তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা, সেটাও বিবেচনাধীন থাকবে।’নাহিদ বলেন, ‘বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে, সেই মাঠ প্রশাসন মনে হচ্ছে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা চলছে এবং সেসব জায়গায় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। এগুলোর কথা আমরা বলেছি।’তিনি আরও বলেন, ‘আমরা দেখছি প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। মাঠপর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে, সেই জায়গায়ও প্রশাসন আসলে নিরব ভূমিকা পালন করছে। আমরা বলেছি, এ ধরনের প্রশাসন যদি থাকে তাহলে এর অধীনে নির্বাচন করাটা সম্ভব নয়। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ নিশ্চিত করতে হবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নামাজে মগ্ন দোকানদার, পেছন দিয়ে ক্যাশ থেকে টাকা নিয়ে গেল চোর
নামাজে মগ্ন দোকানদার, পেছন দিয়ে ক্যাশ থেকে টাকা নিয়ে গেল চোর

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় নামাজরত অবস্থায় এক ব্যক্তির ওষুধের দোকান থেকে টাকা চুরির ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দোকানদার আবু বকর Read more

ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল
ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস এবং প্রক্টর-উপাচার্যের পদত্যাগ দাবিতে মশাল মিছিল Read more

শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবার সরকারি ও বেসরকারি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৬ জুলাই) Read more

মাফিয়াতন্ত্র-গডফাদারতন্ত্রের অবসান চাই: কক্সবাজারে নাহিদ ইসলাম
মাফিয়াতন্ত্র-গডফাদারতন্ত্রের অবসান চাই: কক্সবাজারে নাহিদ ইসলাম

‘স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, গডফাদারতন্ত্র ও মাফিয়াতন্ত্র- সবকিছুই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে’- এমন আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ Read more

ঈদে অতিরিক্ত খেয়ে অস্বস্তি? আছে সহজ সমাধান
ঈদে অতিরিক্ত খেয়ে অস্বস্তি? আছে সহজ সমাধান

ঈদের দিন মানেই আনন্দ আর উৎসব। হুল্লোড়ে মন না চাইলেও অনেক সময় বেশি খেতে হয়। আর যদি হয় কোরবানির ঈদ, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন