বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবার সরকারি ও বেসরকারি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৬ জুলাই) দুপুরে কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামে এক সংবাদ সম্মেলনে শহীদ হাসিবের পরিবার এই অভিযোগ তোলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ হাসিবের বড় চাচা তোতা মিয়া ঢালী। তিনি জানান, শহীদ হাসিবের বাবা দেলোয়ার ঢালী প্যারালাইসিসে আক্রান্ত একজন শারীরিক প্রতিবন্ধী। তার দেখভাল করেন হাসিবের বৃদ্ধ দাদি, যিনি নিজেও শারীরিকভাবে অক্ষম। পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।তোতা মিয়া ঢালী বলেন, ‘আমরা অধিকাংশ সরকারি সাহায্য পাইনি। আমাদের পরিবারকে উপেক্ষা করা হচ্ছে, যদিও হাসিব দেশের ছাত্রদের ন্যায্য অধিকারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে।’ এখন পর্যন্ত সরকারি ও জুলাই ফাউন্ডেশনের কোনো অনুদান পাওয়া যায়নি। সকল শহীদরা এই অনুদান পেলেও শহীদ হাসিবের পরিবার এখনো পায়নি এবং সরকার থেকে প্রত্যেক শহীদের একটি বাড়ি করে দেওয়ার কথা থাকলেও শহীদ হাসিবের পরিবারকে দেওয়া হয়নি।উপস্থিত ছিলেন শহীদ হাসিবের মেজ চাচা আতাউর ঢালী, শহীদ হাসিবের দাদি সিরাতুন্নেছা, শহীদ হাসিবের প্রতিবন্ধী বাবা দেলোয়ার ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় পুকুরে গোসল করতে নেমে হোটেল কর্মচারীর মৃত্যু
আনোয়ারায় পুকুরে গোসল করতে নেমে হোটেল কর্মচারীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় গোসল করতে নেমে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (০৩ জুলাই) দুপুর ১টার দিকে পুকুর থেকে মৃত Read more

রাফিনহার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত হলো বার্সেলোনার
রাফিনহার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত হলো বার্সেলোনার

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট বেশি নিয়ে আগে থেকেই টেবিলের শীর্ষে ছিল বার্সেলোনা। এবার ঘরের মাঠে ওসাসুনাকে Read more

ডা. নিতাই হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
ডা. নিতাই হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র দত্ত নিতাইকে হত্যার ঘটনায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ৪ জনকে আমৃত্যু Read more

পেসারদের আগুন ঝড়ানো বোলিংয়ে বিপদে শ্রীলঙ্কা
পেসারদের আগুন ঝড়ানো বোলিংয়ে বিপদে শ্রীলঙ্কা

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাট করছে লঙ্কানরা। বুধবার (২ Read more

টেকনাফে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
টেকনাফে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফে দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় আরহাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের ১ Read more

জীবননগরে ভ্যানের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু
জীবননগরে ভ্যানের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পারাপারের সময় পাখি ভ্যানের ধাক্কায় তাকিয়া সুলতানা নামে এক ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২১ জুলাই) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন