প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন স্বামী, তারই ‘শাস্তি’ পেতে হলো যুবককে! ভারতের হরিয়ানায় প্রেমিককে সঙ্গে নিয়েই গলায় ফাঁস লাগিয়ে স্বামীকে হত্যা করল ‘ইউটিউবার’ স্ত্রী। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে এবং তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের হেফাজতে নিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, প্রায় দেড় বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হয় রবিনা ও সুরেশের। অল্প সময় পরই তারা একসঙ্গে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাতে শুরু করেন। রবিনা বিবাহিত, তার ৬ বছরের এক পুত্র সন্তানও রয়েছে।  জানা গেছে, নিজের কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় পরিবারের প্রতি অমনোযোগী হয়ে পড়ছিলেন রবিনা। এ নিয়ে স্বামী প্রবীণের সঙ্গে প্রায়ই অশান্তি হত তার। সুরেশের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে স্ত্রীর – এই সন্দেহও দানা বেঁধেছিল প্রবীণের মনে। স্থানীয় পুলিশের তরফে জানানো হয়, গত মার্চ মাসে খুন হন প্রবীণ। আসলে তার আশঙ্কাই সত্যি হয়েছিল। ঘটনার দিন নিজের বাড়িতেই স্ত্রী রবিনা ও সুরেশকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন তিনি। এ নিয়ে দম্পতির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপরই প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীর গলায় ওড়নার ফাঁস লাগিয়ে খুন করে রবিনা।  দেহ লোপাটের ফন্দিও এঁটে নিয়েছিল অভিযুক্ত যুগল। খুনের পর গভীর রাত হওয়ার অপেক্ষা করেছিল তারা। এরপর বাইকে করেই প্রবীণের দেহ নিয়ে গিয়ে বাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে নর্দমায় ফেলে দেয়া হয়। ঘটনার তিনদিন পর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।  সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে যুবকের খুনের নেপথ্যে রয়েছে তার স্ত্রী। সঙ্গে সঙ্গে রবিনা ও তার প্রেমিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা খুনের অভিযোগ স্বীকার করে নিয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নড়াইল সদর উপজেলার বড়গাতি এলাকায় সড়ক দুর্ঘটনায় হোসাইন শেখ (১০) নামে এক শিশু নিহত হয়েছে।  শনিবার (০৩ মে) সকাল ১০টার দিকে Read more

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে ইন্দোনেশিয়া। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানিয়েছে, শনিবার (৩ মে) Read more

কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার
কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কোটালীপাড়া উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মনির হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সন্ধ্যায় Read more

আজ সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইট যাচ্ছে স্পেনে
আজ সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইট যাচ্ছে স্পেনে

দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হচ্ছে। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথমবারের Read more

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে যুবককে আটকে রাখার অভিযোগ
ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে যুবককে আটকে রাখার অভিযোগ

সাড়ে ১৬ লাখ টাকা নিয়ে ইটালি নিয়ে যাওয়ার কথা বলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর গ্রামের মৃত. শওকত আলী Read more

আজ ২৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন