১ হাজার শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের ছাত্র-জনতা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম, জুলাই যোদ্ধা, নাগরিক উন্নয়ন ফোরাম, সর্ব্বস্থরের জনগন সহ বিভিন্ন ব্যানারের আয়োজনে চৌরাস্তায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঠাকুরগাঁওয়ে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল স্থাপনের করার জন্য একাত্মতা ঘোষণা করে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক, সাংস্কৃতিক সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সেক্রেটারী মোহাম্মদ আলমগীর, সহকারি সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন, সমাজকর্মী মাসুদ আহম্মেদ সুবর্ণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ১ হাজার শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ মৈত্রী তিনটি হাসপাতাল প্রস্তাবিত করায় চীন ও বর্তমান সরকারের ধন্যবাদ জানিয়ে বক্তব্যে তারা বলেন, প্রস্তাবিত তিনটি হাসপাতালের মধ্যে একটি হাসপাতাল রংপুর বিভাগের প্রতিষ্ঠা করা হবে বলে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। ইতিমধ্যে রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে রংপুর, নীলফামারী ও দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ বিশ্ববিদ্যালয় এবং ইপিজেড করা হয়েছে। কিন্তু আদো অবধি ঠাকুরগাঁওয়ে কোনো মেডিকেল কলেজ বা ভালো মানের কোন শিক্ষা প্রতিষ্ঠান করা হয়নি। এমনিতেই রংপুর বিভাগ অবহিত তার পরেও রংপুরে অন্যান্য জেলার তুলনায় ঠাকুরগাঁও জেলা উন্নয়নের দিক থেকে  অনেক পিছিয়ে আছে। তাই চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি নীলফামারী বা অন্য কোন জেলায় না দিয়ে ঠাকুরগাঁয়ে প্রতিষ্ঠার দাবি জানান তারা।তারা আরও বলেন, হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠা করলে পার্শ্ববর্তী জেলা পঞ্চগড় এবং দিনাজপুরের একাংশের ৪০ লাখ মানুষ এখানে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন ও উপকৃত হবেন। শুধু ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুরের মানুষ না। এখানে হাসপাতালটি করা হলে কাছাকাছি অবস্থিত পার্শ্ববর্তী দেশ সিকিম, ভুটান ও চীনের মানুষও এখান থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। বর্তমানে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর সহ বাংলাদেশের অনেক মানুষ চিকিৎসার জন্য ছুটে যাচ্ছেন ভারতে। এদেশের মানুষ আর ভারতের উপর নির্ভরশীল হতে চায়না। তাই চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠার করার দাবি জানান সর্বস্তরের ছাত্র-জনতা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈঠক চেয়ে ইরানকে চিঠি পাঠালো জাতিসংঘের পরমাণু সংস্থা
বৈঠক চেয়ে ইরানকে চিঠি পাঠালো জাতিসংঘের পরমাণু সংস্থা

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে বৈঠক চেয়ে চিঠি পাঠিয়েছে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি Read more

ভিকারুননিসায় ফলাফলে ভাটা,কমেছে পাসের হার ও জিপিএ-৫
ভিকারুননিসায় ফলাফলে ভাটা,কমেছে পাসের হার ও জিপিএ-৫

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ বছর (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাস করেছেন ২ হাজার ৪৩৪ শিক্ষার্থী। এখান থেকে Read more

প্রচারের অভাবে গণভোট নিয়ে অন্ধকারে নওগাঁর মানুষ
প্রচারের অভাবে গণভোট নিয়ে অন্ধকারে নওগাঁর মানুষ

দেশজুড়ে বইছে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। এবার ভোট উৎসবে নতুন মাত্রা যোগ করেছে গণভোট। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের Read more

একদিন না যেতেই নরসিংদীতে আবারও সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত
একদিন না যেতেই নরসিংদীতে আবারও সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত

একদিন না যেতেই নরসিংদীর চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে আবারও সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে Read more

বেপরোয়া মোটরসাইকেলের গতি কেড়ে নিলো প্রাণ
বেপরোয়া মোটরসাইকেলের গতি কেড়ে নিলো প্রাণ

বেপরোয়া গতিতে মোটরসাইকেল রেস দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হলো কলেজ ছাত্র সাকিব (১৯)।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে নাটোর-বগুড়া Read more

ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের
ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যেই এই হুমকি দিয়েছেন।একইসঙ্গে ইরানে নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন