পূর্ব শত্রুতার জের ধরে ময়মনসিংহের ত্রিশালে কৃষকের বোরো ক্ষেতের পাকা ধান কেটে নেওয়ার হুমকি প্রদান করায় বিপাকে পড়েছেন কৃষক সোরহাব হোসেন। জানাগেছে, ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের জামতলী গ্রামের কৃষক সোরহাব হোসেন পৈত্রিক সূত্রে পাওয়া দশ কাঠা জমিতে বোরো ধানের চাষ করে। এর আগে এই জমিতে বর্গা চাষ করতো একই এলাকার আনোয়ার হোসেন তলু মিয়া। লোকজনের সামনে বর্গা চাষী ডাকায় ক্ষিপ্ত হয় তলু মিয়া। এক পযার্য়ে ঝগড়া বাধে তাদের দুইজনের মধ্যে। তলু মিয়া জমিতে চাষ করবেনা এই বলে জানিয়ে দেয়। তার পর উক্ত জমিতে চারা রোপণের খবচ হিসেবে ১২ হাজার টাকা দাবি করেন। কৃষক সোহরাব সাথে সাথেই বারো হাজার টাকা তাকে বুঝিয়ে দেন। এর পর তলু মিয়া বিভিন্ন ধরনের চক্রান্ত শুরু করেন। জমিতে চারা রোপনের পর কোন ধরনের সেচ দিতে দেয়নি। জমিতে কোনভাবেই যেন সেচ দিতে না পারে সেজন্য সকল কল মালিককে নিষেধ করেন। কেউ তার ভয়ে ফসলের জমিতে সেচের পানি দেননি। যার ফলে চলতি মৌসুমে কৃষক সোহরাব হোসেনের ক্ষেতের বোরো ফসল একেবারে সীমিত হয়েছে। এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক সোহরাব হোসেন। বর্তমানে কৃষক সোহরাব হোসেনের জমির ধান মাড়াই এর উপযোগী মূহুর্তে ধানের ফসল কেটে নেওয়ার হুমকি এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রের ভয় ভীতি প্রদর্শন করছেন তলু মিয়া। তবে এ ব্যাপারে অভিযুক্ত আনোয়ার হোসেন তলু মিয়া বলেন, আমাকে ফাঁসানোর জন্য আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এইসব ঘটনা মিথ্যা।কৃষক সোহরাব হোসেন বলেন, আমি তাকে বর্গা চাষী বলাই সে ক্ষিপ্ত হয়। একপর্যায়ে জমিতে চাষ করবে না বলে জানিয়ে দেয়। পরে খরচের ১২ হাজার টাকা দাবি করে। আমি তার দাবীকৃত টাকা পরিশোধ করি। জমির রোপণ করা ধান গাছ মরে যায়। মরা গাছগুলোতেই কিছু ধান হয়েছে। ওই পাকা ধান গুলো কেটে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার পরিবারের সদস্যরা তার হুমকি-ধমকির কারণে নিরাপত্তাহীনতা রয়েছে। এ ব্যাপারে কৃষক সোহরাব হোসেনের বড় ছেলে সাইদুল ইসলাম ত্রিশাল থানার একটি অভিযোগ দাখিল করেছেন। গতকাল বিকালে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহম্মদ জানান এই ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২ কক্ষ পুড়ে ছাই
কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২ কক্ষ পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া আনসার একাডেমী তিন নম্বর গেট এলাকায় শুক্রবার(২২ আগস্ট) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনসেট কলোনির ২২টি Read more

ভোলায় অস্ত্র, গুলি ও জাল টাকা উদ্ধার
ভোলায় অস্ত্র, গুলি ও জাল টাকা উদ্ধার

ভোলায় একটি সুপারি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় তিন রাউন্ড গুলি, একটি ওয়ান স্যুটার পিস্তল এবং ৩০ হাজার টাকার জাল নোট Read more

মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ
মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী লতিফ মিয়া।সোমবার (১৮ আগস্ট) Read more

যশোরে হাসপাতালের আয়াকে ধর্ষণ, যুবক আটক
যশোরে হাসপাতালের আয়াকে ধর্ষণ, যুবক আটক

যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক আয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত হৃদয় হোসেন নামে এক যুবককে আটক Read more

বাঁশখালীতে পুলিশের হাত থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা
বাঁশখালীতে পুলিশের হাত থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া পুলিশ ফাঁড়ি থেকে ধরতে যাওয়া আওয়ামী লীগ নেতা জিয়াউল হক চৌধুরীকে ছিনিয়ে নিয়েছে জনতা।সোমবার (০৫ জানুয়ারি) বিকেল Read more

সরকার উৎখাতে ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শওকত মাহমুদ রিমান্ডে
সরকার উৎখাতে ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শওকত মাহমুদ রিমান্ডে

সরকার উৎখাতে ষড়যন্ত্র করার অভিযোগে রমনা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন