মাদারীপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে জমিতে পুঁতে থাকা হাত বোমা বিস্ফোরণে মোশারফ হোসেন নামের এক কৃষক গুরুতর আহত হয়েছে। হাত বোমা বিস্ফোরণে মুখ মন্ডল ও শরীরে স্পিড লেগে তিনি মারাত্মকভাবে আহত হন। আহত মোশারফ হোসেন ঐ এলাকার কাসেম কাজীর ছেলে।ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে (১৬ এপ্রিল) ১০টার দিকে প্রতিদিনের ন্যায় জমিতে কাজ করতে যায় তিনি। এ বছর জমিতে পাট চাষ করায় কোদাল দিয়ে জমির মাটি খোরার প্রয়োজন হয়। ফলে জমিতে নেমে মাটিতে কোপ দিলে পূর্বে পুঁতে থাকা হাত বোমায় আঘাত লাগে এবং সাথে সাথে বোমাটি বিস্ফোরিত হয়। বোমা বিস্ফোরণে স্পিড লেগে তার পুরো মুখমণ্ডল ও শরীর গুরুতরভাবে আহত হয়। বোমার শব্দ শুনে আশে পাশের লোকজন ছুটে আসে এবং তার পরিবারের লোকজন কালকিনি  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন। এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়।ভুক্তভোগীর ছেলে সোহেল জানায়, বাবা প্রতিদিনে ন্যায় আজকেও জমিতে গিয়েছিল জমির চাষ দিতে। জমিতে নেমে কোদাল দিয়ে মাটিতে কোপ দিলেই বোমাটির বিস্ফোরণ হয় এবং আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কালকিনি   হাসপাতালে নিয়ে আসি।এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, জমিতে পুঁতে থাকা হাত বোমা বিস্ফোরণ ও  আহতের কোন খবর পায়নি। আহতের  পরিবার কিংবা ওই  এলাকার লোকজনও  বিষয়টি এখন পর্যন্ত  জানায়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি, আজও ভারি বৃষ্টির আভাস
উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি, আজও ভারি বৃষ্টির আভাস

বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থানরত সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপটি। তবে এর Read more

ঈদে যশোরে বাবা-মেয়ে ও চাচা ভাইপোসহ সড়কে ঝরলো ৫ প্রাণ
ঈদে যশোরে বাবা-মেয়ে ও চাচা ভাইপোসহ সড়কে ঝরলো ৫ প্রাণ

এবারের ঈদ উৎসবে যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে ও চাচা ভাইপোসহ ৫ জনের প্রাণহানী হয়েছে। ইদ পরবর্তী তিন দিনে যশোর Read more

ইরান নিয়ে আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত: ডোনাল্ড ট্রাম্প
ইরান নিয়ে আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত: ডোনাল্ড ট্রাম্প

ইরান ও ইসরাইলের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কি না, সে বিষয়ে আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন
পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন

পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে শরীয়াহভিত্তিক ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপদেষ্টা পরিষদের Read more

হাকিমপুরে শ্রমিকদলের র‌্যালীতে ওসি, অবশেষে প্রত্যাহার
হাকিমপুরে শ্রমিকদলের র‌্যালীতে ওসি, অবশেষে প্রত্যাহার

দিনাজপুরের হাকিমপুরে মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানার সম্বলিত র‌্যালীতে নেতা-কর্মীদের সাথে অংশ নেওয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন Read more

পাকস্থলীতে ১ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক
পাকস্থলীতে ১ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহনের অভিযোগে মো. রাজু মোল্লা (৩২) নামে এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন