ফিলিপাইনের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তি অনুযায়ী, মার্কিন পণ্য ফিলিপাইনে ঢুকতে এক পয়সা শুল্কও রাখা হয়নি। তবে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে ফিলিপাইনকে ১৯ শতাংশ শুল্ক দিতে হবে।স্থানীয় সময় মঙ্গলবার (২২ জুলাই) নিজের সামাজিক মাধ্যম ট্রুথে এ ঘোষণা দেন ট্রাম্প। এর আগে হোয়াইট হাউজে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।এ মাসের শুরুতে ফিলিপাইনের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। মার্কিনিদের সঙ্গে চুক্তি করে শুল্ক মাত্র ১ শতাংশ কমাতে পেরেছে ফিলিপাইন। চলতি বছরের এপ্রিলে ফিলিপাইনের পণ্যে ১৭ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি। চুক্তির পর দেখা যাচ্ছে তা ২ শতাংশ বেড়েছে।ফিলিপাইনের পাশাপাশি ইন্দোনেশিয়ার পণ্যেও ১৯ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।গত বছর যুক্তরাষ্ট্র-ফিলিপাইনের মধ্যে ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি ছিল প্রায় ৫ বিলিয়ন ডলার।ফিলিপাইনের প্রেসিডেন্ট জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ক্ষেত্রেও কাজ করবেন। তবে কি ধরনের কাজ করবেন সে ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানাননি তিনি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর দক্ষিণপূর্ব এশিয়ার কোনো দেশের প্রেসিডেন্ট হিসেবে মার্কোস ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন।সূত্র: আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একই ব্যক্তি গুরুত্বপূর্ণ তিন পদে থাকতে সমস্যা দেখছে না বিএনপি
একই ব্যক্তি গুরুত্বপূর্ণ তিন পদে থাকতে সমস্যা দেখছে না বিএনপি

ক্ষমতার বিকেন্দ্রীকরণে একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা দেখছে না বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য Read more

নাটোরে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা
নাটোরে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা

নাটোরে গত বছর সোনালি রঙের ধান দিয়ে দুর্গা প্রতিমা সবার নজর কেড়েছিল। এবার নাটোরে তৈরি হয়েছে সোনালি পাটের দুর্গা প্রতিমা। Read more

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র আকার ধারণ করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল অব্যাহত রয়েছে। সর্বশেষ সোমবার (২৩ Read more

সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার
সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে।রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় Read more

অপারেশন থিয়েটারে অচেতন রোগী নিয়ে নার্সের টিকটক
অপারেশন থিয়েটারে অচেতন রোগী নিয়ে নার্সের টিকটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রত্যাশা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারে অচেতন রোগী নিয়ে এক নার্সের টিকটক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন