নড়াইলে ব্যাটারি চালিত ইজিবাইক চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় চোরাই ব্যাটারি চালিত একটি ইজিবাইক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইজিবাইকটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ বাজার থেকে চুরি হয়েছিল। শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে নড়াইল সদর উপজেলার নাকশী মাদ্রাসা বাজার থেকে চোরাই ইজিবাইকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। রবিবার (২০ এপ্রিল) জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদারা খান সময়ের কন্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতাররা হলেন, যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবেরবর গ্রামের জহির উদ্দিন শেখের ছেলে সুজন উদ্দিন শেখ (২৭) এবং পিরোজপুর জেলার নাজিপুর থানার রামনগর গ্রামের মৃত আব্দুল মালেক শেখের ছেলে মোহম্মদ রোহান শেখ (২৯)।পুলিশ সূত্রে জানায়, শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ বাজার থেকে দেবেন্দ্রনাথ নামে এক ব্যক্তির ব্যটারি চালিত ইজিবাইকটি চুরি হয়ে যায়। পরে তিনি কালীগঞ্জ থানায় একটি চুরির মামলা করেন। মামলার পরে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর থানার নাকশী মাদ্রাসা বাজারে অভিযান চালিয়ে সুজন উদ্দিন শেখ ও মোহম্মদ রোহান শেখকে গ্রেফতার করে। এ সময় আসামিদের নিকট থেকে সবুজ রঙ্গের একটি চোরাই ইজিবাইক জব্দ করা হয়।নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহাদারা খান সময়ের কন্ঠস্বরকে বলেন, এ সংক্রান্তে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছিল। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে গণ অধিকার পরিষদের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বরিশালে গণ অধিকার পরিষদের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশালে গণ অধিকার পরিষদের ৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক আমিনুল ইসলাম Read more

রিয়াল থেকে বার্সেলোনায় যাচ্ছেন রদ্রিগো?
রিয়াল থেকে বার্সেলোনায় যাচ্ছেন রদ্রিগো?

বিশ্ব ফুটবলের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই দুই ক্লাবের মধ্যে সরাসরি খেলোয়াড় অদলবদল খুবই বিরল ঘটনা। Read more

চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ Read more

বড়াইগ্রামে গাঁজাসহ যুবক আটক!
বড়াইগ্রামে গাঁজাসহ যুবক আটক!

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় সেনাবাহিনীর অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ আমিরুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে Read more

আল্লাহর গজবের কারণে হাসিনার বিদায় হয়েছে: কাদের সিদ্দিকী
আল্লাহর গজবের কারণে হাসিনার বিদায় হয়েছে: কাদের সিদ্দিকী

কোটা আন্দোলনের কারণে নয়, বরং আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনার বিদায় হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা Read more

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় কিশোর আহত
মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় কিশোর আহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে পিকআপ ভ্যানের ধাক্কায় জেমস মিনাকী বাড়ৈই জয় (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন