পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতের কোনো এক সময় সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকার বাড়িটিতে দুর্বৃত্তরা এ আগুন দেয়। এতে মানবেন্দ্র ঘোষের পরিবারের একটি ঘর পুড়ে গেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।তিনি এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে উল্লেখ করে লিখেছেন, ‘শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। উপদেষ্টা আরও লিখেছেন, পাহাড় থেকে সমতলজুড়ে বাংলাদেশ মাত্রই এক অভূতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করলো। এক অন্য রকম আবেশ সবার মনে। আর এই সময়ই ওরা আক্রমণ করে এটা মনে করিয়ে দিল জুলাই চলমান। কিন্তু ওরা জানে না বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে আগাচ্ছে, বাংলাদেশের বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ।ঢাকায় বাংলা নববর্ষবরণের শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি দেখা যায়। এই মুখাকৃতি মানবেন্দ্র ঘোষ বানিয়েছেন বলে অভিযোগ ছড়ায় একটি পক্ষ। যদিও মানবেন্দ্র ঘোষ বলছেন, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, শেখ হাসিনার মুখাকৃতি নয়।এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, এ চিত্রশিল্পীর বাড়িতে আগুনের ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী।  মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) ইয়াছমিন খাতুন জানান, ইতোমধ্যেই পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলমান রয়েছে, কারও জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।  মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়সূচি মিললে স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: প্রেস সচিব
সময়সূচি মিললে স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: প্রেস সচিব

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে লন্ডন সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠকের সময়সূচি নিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, Read more

বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই, যা বললেন রুমিন ফারহানা
বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই, যা বললেন রুমিন ফারহানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে সেই তালিকায় নেই দলের সিনিয়র আইনজীবী ও Read more

উখিয়ায় অস্ত্রধারী মাদক সিন্ডিকেটের গোপন বৈঠক
উখিয়ায় অস্ত্রধারী মাদক সিন্ডিকেটের গোপন বৈঠক

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি বেড়ে গেছে অস্ত্রধারী মাদক কারবারিদের উৎপাত। স্থানীয়দের অভিযোগ, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার Read more

টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে Read more

বাবার মরদেহ নিয়ে দুই ঘণ্টার লড়াই শেষে তীরে ফিরল দুই সন্তান
বাবার মরদেহ নিয়ে দুই ঘণ্টার লড়াই শেষে তীরে ফিরল দুই সন্তান

ভোলার চরফ্যাশনের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নুরে আলম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। Read more

গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত গাজার ‌‌‘‘বোর্ড অব পিসে’’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে পাকিস্তান। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন