যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে লন্ডন সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠকের সময়সূচি নিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমাদের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী স্টারমার বর্তমানে কানাডায় রয়েছেন। আজ এক ব্রিটিশ এমপি আমাদের এ তথ্য দিয়েছেন।মঙ্গলবার (১০ জুন) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।তিনি বলেন, কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় আছেন। তার সঙ্গে বৈঠকের ব্যাপারে কাজ হচ্ছে। যদি সময়সূচি মিলে যায় তবে বৈঠক হবে। দুই পক্ষের মধ্যে বৈঠকের জন্য সময়সূচি সমন্বয়ের চেষ্টা চলছে।প্রেস সচিব শফিকুল আলম জানান, লন্ডনে পৌঁছানোর পর অধ্যাপক ইউনূস দুপুর ১২টায় ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওউটার ভ্যান ভার্শ এবং সাড়ে ১২টায় স্কটল্যান্ডভিত্তিক মেনজিস এভিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলির সঙ্গে পৃথক বৈঠক করেন।তিনি বলেন, আপনারা জানেন, আমরা বাংলাদেশের তৃতীয় টার্মিনাল কার্যকর করার চেষ্টা করছি। তাই সেখানে গ্রাউন্ড সার্ভিস পরিচালনার জন্য বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে মেনজিসের সঙ্গে বৈঠক হয়।প্রেস সচিব জানান, এরপর দুপুর ২টায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক, আপসানা বেগমসহ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজে) সদস্যদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। তবে সে বৈঠকে টিউলিপ সিদ্দিক ছিলেন না। বৈঠকে রোহিঙ্গা সংকট, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, সংস্কার কমিশনের অগ্রগতি এবং আসন্ন জুলাই চার্টার নিয়ে আলোচনা হয়।গত সোমবার (৯ জুন) চার দিনের সফরে যুক্তরাজ্যে যান প্রধান উপদেষ্টা। ১০ জুন লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি তিনি লন্ডনের ডরচেস্টার হোটেলে যান।এর আগে ৪ জুন পররাষ্ট্র বিভাগের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, লন্ডন সফরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং কিং চার্লস তৃতীয়ের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করবেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ বাছাইয়ে নাটকীয় রাতে পর্তুগাল, নরওয়ে ও ইতালির জয়
বিশ্বকাপ বাছাইয়ে নাটকীয় রাতে পর্তুগাল, নরওয়ে ও ইতালির জয়

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে ইউরোপের তিন ফুটবল পরাশক্তি পর্তুগাল, নরওয়ে ও ইতালি। শেষ মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ গোলে আয়ারল্যান্ডকে Read more

আমতলীতে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার
আমতলীতে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বরগুনার আমতলী উপজেলার কুয়াকাটা মহাসড়কের আমতলী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কল্যাণপুর এলাকায় এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০১ Read more

সরকারকে এক মাসের আল্টিমেটাম দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাসের আল্টিমেটাম দিলেন শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আবারও এক মাস সময় বেঁধে দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না Read more

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় উপকূলে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ভূমিকম্প Read more

পর্দা উঠল আন্তর্জাতিক বাণিজ্য মেলার
পর্দা উঠল আন্তর্জাতিক বাণিজ্য মেলার

অবশেষে পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)। আজ শনিবার (৩ জানুয়ারি) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) এ Read more

বিএনপি ভেসে আসা দল নয়: মির্জা ফখরুল
বিএনপি ভেসে আসা দল নয়: মির্জা ফখরুল

বিএনপি কোন ভেসে আসা দল নয়। আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন