কুষ্টিয়ায় বেনাপোল থেকে ঢাকাগামী ‘‘বেনাপোল এক্সপ্রেস’’ ট্রেনে তল্লাশী চালিয়ে মালিকবিহীন  প্রায় চার কোটি আঠারো লক্ষ টাকা মূল্যের ভারতীয় ৮ বোতল এলএসডি এবং বিভিন্ন প্রকারের ৯৪৮ পিস সিটি গোল্ডের জুয়েলারী সামগ্রী উদ্ধার করেছে কুষ্টিয়া-৪৭ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কুষ্টিয়া কোর্ট স্টেশন বেনাপোল এক্সপ্রেস ট্রেনে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন, কুষ্টিয়া-৪৭  ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি।এ সময় বিজিবি সুত্রে আরো জানা যায়, কুষ্টিয়া-৪৭ বিজিবি’র সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম এর নেতৃত্ত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কর্তৃক কুষ্টিয়া কোর্ট রেলওয়ে ষ্টেশনে বেনাপোল হতে ঢাকাগামী ‘‘বেনাপোল এক্সপ্রেস’’ ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন  ০৮ বোতল ৫০ এমএল এলএসডি (প্রতি ১০০ এমএল ১ কোটি ৪ লক্ষ টাকা হিসেবে),  ৪ কোটি ১৬ লক্ষ টাকা ও ৯৪৮ পিস বিভিন্ন ধরনের সিটি গোল্ড (ইন্ডিয়ান) জুয়েলারী সামগ্রীঃ ২ লক্ষ ১০ হাজার ১০০ টাকার মালামাল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত এলএসডি এবং সিটি গোল্ডের জুয়েলারী সামগ্রীর ব্যাপারে বিধি অনুযায়ী পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় কলেজপাড়াস্থ বাঁধন কমিউনিটি সেন্টারে আখাউড়া সাংবাদিক Read more

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে মিডিয়া স্বাধীন হবে না: আমীর খসরু
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে মিডিয়া স্বাধীন হবে না: আমীর খসরু

বাংলাদেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে, মিডিয়া ততদিন স্বাধীন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর Read more

জীবিকার তাগিদে ইরাকে গিয়ে ৩ টুকরো হলো রাজবাড়ীর যুবক
জীবিকার তাগিদে ইরাকে গিয়ে ৩ টুকরো হলো রাজবাড়ীর যুবক

'আমার ছেলের লাশ ফেরত চাই। আমার বুকের ধনকে আইনা দেন। ওরে ছাড়া আমি কী করে বাঁচবো?' বুক চাপড়ে এভাবেই কেঁদে Read more

রিশাদের ঝড়ে ২১৩ রানে থামল বাংলাদেশ
রিশাদের ঝড়ে ২১৩ রানে থামল বাংলাদেশ

মিরপুরের ‘কালো পিচে’ ব্যাট হাতে খুব বেশি আলো ছড়াতে পারেনি বাংলাদেশ। তবে শেষ দিকে রিশাদ হোসেনের ব্যাটে ঝলক দেখিয়ে তিন Read more

ঈদের স্পেশাল শির খুরমা
ঈদের স্পেশাল শির খুরমা

নাম শুনেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এই মিষ্টান্নতে খেজুর আছে। যা খাবারের স্বাদ দ্বিগুণ করে দেয়। শির খুরমা হলো একটি Read more

রাশফোর্ডের অভিষেকে ভিসেল কোবেকে হারাল বার্সেলোনা
রাশফোর্ডের অভিষেকে ভিসেল কোবেকে হারাল বার্সেলোনা

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো মাটে নামলেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন