বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগ নেত্রী টিকলী শরীফসহ তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত তারা বন্দর থানার হেফাজতে রয়েছে। আটক টিকলী শরীফ খুলনা মহানগর ছাত্রলীগের উপ-ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন কর্মী হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বিষয়টি সময়ের কন্ঠস্বরকে  নিশ্চিত করেছেন।বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর দাবি, টিকলী শরীফ পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ছিলেন। তবে বাকি দুইজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী একটি গোপন বৈঠক করছিলেন। সহপাঠীরা বিষয়টি জানালে আমি সেখানে যাই এবং পরে পুলিশে দেওয়া হয়।”ছাত্রলীগ সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই, তাই সুনির্দিষ্টভাবে বলা কঠিন। তবে টিকলী শরীফ ছাড়াও আটক তিনজনের একজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।”ছাত্রদলের সাবেক সদস্য মো. মোশাররফ হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ও আওয়ামী দোসররা  বরিশাল বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।  প্রশাসনের দুর্বলতা ও উদাসীনতাই ছাত্রলীগের এমন কর্মকাণ্ডে উৎসাহ জোগাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে ছাত্রলীগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তবে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ছাত্রদের মাধ্যমে আটকের খবর পেয়েছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। বিস্তারিত যাচাই করা হচ্ছে।”বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, কিছু শিক্ষার্থীর কাছ থেকে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। পরে পুলিশ এসে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও সিরিয়া: মার্কিন রাষ্ট্রদূত
যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও সিরিয়া: মার্কিন রাষ্ট্রদূত

সিরিয়ায় ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক। Read more

আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়র প্রার্থী মামদানি, চটেছেন ইহুদি ধর্মগুরুরা
আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়র প্রার্থী মামদানি, চটেছেন ইহুদি ধর্মগুরুরা

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে, এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে Read more

ইউক্রেনের হামলায় রাশিয়ায় বিদ্যুৎ বিভ্রাট
ইউক্রেনের হামলায় রাশিয়ায় বিদ্যুৎ বিভ্রাট

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেলগোরদ অঞ্চলে ইউক্রেনের হামলায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে বলে জানিয়েছেন গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ।গভর্নর টেলিগ্রামে এক বার্তায় জানান, রোববার Read more

মোহামেডানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আবাহনী
মোহামেডানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আবাহনী

দুই জায়ান্ট আবাহনী এবং মোহামেডানের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপার লড়াই জমে উঠেছিল। টুর্নামেন্টজুড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মঙ্গলবারের (২৯ এপ্রিল) Read more

কটিয়াদীতে জমি নিয়ে বিরোধে নারীসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম
কটিয়াদীতে জমি নিয়ে বিরোধে নারীসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের নারীসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। এর মধ্যে দুইজন নারী Read more

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬৪
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬৬৪ জন ডেঙ্গু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন