ব্যাট-বলের নৈপুণ্যে হ্যাটট্রিক জয় পেল টাইগ্রেসরা। আজ মঙ্গলবার লাহোরের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক জ্যোতির ৮৩ রানের ঝোড়ো ইনিংস এবং ফারজানা হক পিংকী ও শারমিন আক্তার সুপ্তার ফিফটির সুবাদে তারা নির্ধারিত ওভারে ২৭৬ রান তোলে। যা ওয়ানডেতে বাংলাদেশের রেকর্ড সর্বোচ্চ রান। জবাবে রান তাড়ায় নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে স্কটিশ মেয়েরা তোলে ২৪২ রান। ফলে ৩৪ রানের জয় পায় বাংলাদেশ।এদিন দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতেও স্কটল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে বাংলাদেশ। ফলে ১১০ রানেই ৭ উইকেট হারিয়ে বসে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষরা। বিপর্যয় সামলে স্কটল্যান্ড মেয়েদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অষ্টম উইকেটে রেকর্ড ১১৫ রানের জুটি গড়ে। তবে জয়ের জন্য সেটি যথেষ্ট ছিল না। অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তারের ৪ উইকেট শিকারের সুবাদে বিশ্বকাপ বাছাইয়ে ৩৪ রানে হ্যাটট্রিক জয় পেয়েছে বাংলাদেশ।বাংলাদেশের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানেই ওপেনার আবি এইটকেনকে হারায় স্কটল্যান্ড। এরপর ২৩ ও ৩১ রানের মাথায় পড়ে আরও দুই উইকেট। মাঝে ৪৭ রানের একটি জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন অধিনায়ক সারাহ ব্রাইস ও অ্যাইলসা লিস্টার। ব্রাইস ৪২ এবং লিস্টার ১৮ রান করে আউট হন। ১১০ রানেই ৭ জন নেই স্কটল্যান্ডের। প্রিয়ানাজ চ্যাটার্জি ও র‌্যাচের স্ল্যাটারের জুটি জয়ের প্রায় অসম্ভব দেখাতে শুরু করে স্কটল্যান্ডকে। দুজনের ব্যাটেই সমান ৬১ রান করে এসেছে। প্রিয়ানাজের বিদায়ে ভাঙে মেয়েদের ওয়ানডেতে অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের এই জুটি। এর আগে এই উইকেটে সর্বোচ্চ ৬০ রানের জুটি ছিল ‍দুই শ্রীলঙ্কান ব্যাটারের। শেষদিকে অলআউট হওয়াই কেবল আটকাতে পারে স্কটল্যান্ড। বাংলাদেশের পক্ষে ৪০ রানে সর্বোচ্চ ৪টি উইকেট দখলে নিয়েছেন নাহিদা আক্তার। এ ছাড়া জান্নাতুল ফেরদৌস সুমনা ২ এবং মারুফা আক্তার ও রাবেয়া খান একটি করে শিকার ধরেন।এর আগে, ৫৯ বলে সর্বোচ্চ ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে বড় পুঁজি এনে দেন জ্যোতি। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর বাংলাদেশ অধিনায়ক পরের দুটি ম্যাচেই পঞ্চাশোর্ধ রান করেছেন। এ ছাড়া ফারজানা পিংকী ও শারমিন সুপ্তার সমান ৫৭ রান করলে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭৬ রান। স্কটিশদের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন ক্যাথরিন ব্রাইস।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইজিবাইক চালক খুনের জেরে ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে আগুন-ভাঙচুর
ইজিবাইক চালক খুনের জেরে ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে আগুন-ভাঙচুর

যশোরে ইজিবাইক চালক চঞ্চল হোসেন (৩০) খুনের ঘটনায় বিক্ষুব্ধ জনতা ইয়াবা ব্যবসায়ী রবিউল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে। এ সময় ঘরের Read more

তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদককারবারির জেল
তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদককারবারির জেল

রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিকাল ৫.০০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কর্তৃক অভিযান পরিচালনা Read more

নাসার ভারতীয় বংশোদ্ভূত নারী কর্মকর্তাকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন
নাসার ভারতীয় বংশোদ্ভূত নারী কর্মকর্তাকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ডাইভার্সিটি, ইকুইটি এবং ইনক্লুশন (ডিইআই) বিভাগের প্রধান নীলা রাজেন্দ্রকে বরখাস্ত করেছে। ভারতীয় বংশোদ্ভূত এই Read more

৪ বছরের সম্পর্ক ভেঙে গেছে, কাঁদছেন অভিনেত্রী সামিরা মাহি
৪ বছরের সম্পর্ক ভেঙে গেছে, কাঁদছেন অভিনেত্রী সামিরা মাহি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। প্রেমিক সাদাত শাফি Read more

জীবিত মানুষ ‘মৃত’ তালিকায়, বন্ধ বয়স্ক ভাতা
জীবিত মানুষ ‘মৃত’ তালিকায়, বন্ধ বয়স্ক ভাতা

বাস্তবে তিনি বেঁচে আছেন, শ্বাস নিচ্ছেন, কথা বলছেন-কিন্তু সরকারি কাগজে তিনি ‘মৃত’। একটি ভুল তথ্যের কারণে বন্ধ হয়ে গেছে তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন