গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা পূর্বপাড়া এলাকায় একটি কালভার্টের পাশ থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে স্থানীয়রা একটি কার্টন দেখতে পান। কার্টনটি সন্দেহজনক মনে হলে তারা এগিয়ে গিয়ে খুলে দেখতে পান, এর ভিতরে একটি নবজাতক শিশুর মরদেহ রয়েছে। পরে তারা জয়দেবপুর থানায় খবর দেন।খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন জানান, ‘বানিয়ারচালা এলাকায় কাঁথা কম্পোজিট নামে একটি কারখানার পশ্চিম পাশে কালভার্টের পাশ থেকে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে আমরা গিয়ে মরদেহটি উদ্ধার করি।’জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ‘বানিয়ারচালা এলাকা থেকে একটি নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’তবে নবজাতকের পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত
লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত

নাটোরের লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই ইউনিয়নে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাতটার Read more

দিল্লিতে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন
দিল্লিতে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার হংকং-দিল্লি ফ্লাইট এআই-৩১৫ এ আগুন লেগেছে। মঙ্গলবার ফ্লাইটটি অবতরণের পরপরই বিমানের সহায়ক শক্তি Read more

মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল

বিশ্বের মুসলিমদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ইসরায়েল। শুক্রবার (২০ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ শুভেচ্ছা Read more

ড. ইউনূসের ৫ বছর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই: সেলিমা রহমান
ড. ইউনূসের ৫ বছর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলে। ষড়যন্ত্র মোকাবেলার Read more

৬ আগস্ট: নামাজের সময়সূচি
৬ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

উরুগুয়েকে বিধ্বস্ত করে কোপা ফাইনাল ও অলিম্পিকে ব্রাজিল
উরুগুয়েকে বিধ্বস্ত করে কোপা ফাইনাল ও অলিম্পিকে ব্রাজিল

মেয়েদের কোপা আমেরিকায় বরাবরই ফেভারিট ব্রাজিল। নয় আসরের মধ্যে আটবারই তারা শিরোপা উৎসব করেছে। দশম সংস্করণের সেমিফাইনালে আজ (বুধবার) উরুগুয়েকে ৫-১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন