উল্লাপাড়া-পূর্ণিমাগাঁতী আঞ্চলিক সড়ক সংষ্কারের দাবিতে এলাকার সর্বস্তরের মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার শ্রীকোলা এই কর্মসূচিতে কর্মীরা অতিদ্রুত সড়কটি সংষ্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। উপস্থিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব, পূর্ণিমাগাঁতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উল্লাপাড়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক রিমনসহ প্রমুখ। বক্তারা উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতকারী এই অঞ্চলের মানুষের অন্তহীন দুর্ভোগের কথা উল্লেখ করেন। বিশেষত সন্তান সম্ভবা মাসহ জটিল রোগাক্রান্ত রোগীদেরকে যানবাহনে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা নেওয়ার ভোগান্তির কথা উল্লেখ করে মানবিক কারণে এই রাস্তাটি দ্রুত সংষ্কারের দাবি জানান। প্রসঙ্গতঃ পৌর সভার শ্রীকোলা থেকে পূর্ণিমাগাঁতী স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কটির এখন বেহাল অবস্থা। দেড় যুগেরও বেশি সময় ধরে এই রাস্তাটি সংষ্করের কোন উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তার বিভিন্ন স্থান কার্পেটিং উঠে গেছে। মাঝে মাঝে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও দুই পাশে ভেঙ্গে গেছে। অথচ উল্লাপাড়ার পূর্ব দক্ষিণ অংশের হাজার হাজার মানুষকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যেতে হয় এই পথে। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব জানান, এই রাস্তায় রোগীদের চলাচল সত্যিই দুরুহ হয়ে পড়েছে। ভূক্তভোগী মানুষ জন অনেকবার রাস্তা সংষ্কারের আবেদন জানিয়েছেন। কিন্তু আমলে নেয়নি কর্তৃপক্ষ। আর এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এই জনপদের মানুষ। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল কাদের বলেন, প্রকৃতই উল্লাপাড়া-পূর্ণিমাগাঁতী রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এখানে প্রতিদিনই রোগীদেরকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি রাস্তাটি অতিদ্রুত সংষ্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী  মোঃ ইমরান ফারহান সুমেলের সঙ্গে যোগাযোগ করলে তিনি সংশ্লিষ্ট এলাকার লোকজনের ভোগান্তির কথা স্বীকার করে সমকালকে জানান, ইতোমধ্যেই উক্ত রাস্তাটি পরিদর্শন করে একটি সংষ্কার প্রকল্প প্রস্তুত করা হয়েছে। খুব শিগগিরই সংষ্কার কাজ শুরু হবে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের প্রবেশদ্বারই ভাঙাচোরা: বিমানবন্দর সড়ক যেন মৃত্যুফাঁদ  
চট্টগ্রামের প্রবেশদ্বারই ভাঙাচোরা: বিমানবন্দর সড়ক যেন মৃত্যুফাঁদ  

 চট্টগ্রাম নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়কের ইপিজেড অংশ পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি Read more

ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী
ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

পাকিস্তানের ২ শীর্ষ মন্ত্রী এ মাসের শেষ দিকে পৃথক সফরে ঢাকায় আসছেন। এর মধ্যে বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২১ আগস্ট Read more

নাগরিক সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে: ইশরাক
নাগরিক সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে: ইশরাক

আন্দোলনের কারণে নগর ভবনে বন্ধ থাকা নাগরিক সেবা চালুর পাশাপাশি মেয়র হিসেবে শপথের দাবিতে আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি Read more

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প
ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যকার কয়েক ঘণ্টার আকাশযুদ্ধ নিয়ে নতুন তথ্য তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি Read more

নাগরপুরে শিল্প-ঐতিহ্যের নিঃশব্দ সাক্ষী পাকুটিয়া জমিদারবাড়ি
নাগরপুরে শিল্প-ঐতিহ্যের নিঃশব্দ সাক্ষী পাকুটিয়া জমিদারবাড়ি

টাঙ্গাইল জেলার নাগরপুরে ধলেশ্বরী নদীতীরে অবস্থিত পাকুটিয়া জমিদারবাড়ি শিল্প, ঐতিহ্য ও ইতিহাসের অনন্য নিদর্শন হলেও অবহেলার কারণে হারাচ্ছে তার গৌরবময় Read more

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

কাশ্মির ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন