মোগো যাওয়ার যায়গা নাই, বিচার না পাইলে মোরা মইরা যামু, ওরা মোর পোলাডারে মামলা দিয়া বাড়ি থেইকা খেদাইছে এভাবে আক্ষেপ করে কথাগুলো বলছিলেন বিধবা আরেফা বেগম (৬৫)। সোমবার (১৪ এপ্রিল) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর কলারণ গ্রামের মৃত আঃ রহমান হাওলাদারের স্ত্রী আরেফা বেগম ও পুত্রবধূ কলি বেগম তাদের উঠানে একটি মুরগির ঘর নিমার্ণ করছিল। এসময় প্রতিবেশী হাবিবুর রহমান তার স্ত্রী হাওয়া বেগম ও নাতি মোঃ আরিফ তাদের উপর হামলা করে মুরগির ঘরটি ভেঙ্গে ফেলে এবং গৃহবধূ কলি বেগম ও তার শাশুড়িকে মারধর করে তার শরীরে থাকা পোষাক ছিড়ে ফেলে। এভাবে দীর্ঘদিন ধরে ওই পরিবারটির উপর তারা অত্যাচার, মামলা-হামলা করে আসছে। পরিবারটিকে উচ্ছেদ করার জন্য তারা একাধিক বার তাদের উপর হামলা করেন। এছাড়াও বিধবা আরেফা বেগমের একমাত্র ছেলেকে মামলায় ফাসিয়ে বাড়ি ছাড়া করেছে। পরিবারটি হতদরিদ্র হওয়ায় তারা অভিযুক্তদের সাথে কোন ভাবেই প্রতিবাদ করতে পরছে না। বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরলেও পায়নি সঠিক বিচার। বিধবা আরেফা বেগম একটি জড়াজীর্ণ ঘরে পুত্রবধূ ও ৪ নাতি-নাতনীকে নিয়ে অনাহারে-অধার্হারে দিন কাটাচ্ছে। তাদের পাশে দাড়ানোর মত একজন মানুষও নেই। এবিষয়ে ভুক্তভোগী বিধবা আরেফা বেগম বলেন, আমার স্বামীর ভিটা ও আমাদের ক্রয়কৃত জমি থেকে উচ্ছেদ করার জন্য প্রতিবেশী হাবিবুর রহমান আমাদের ওপর অত্যাচার নির্যাতন করে আসছে। তারা ক্ষমতাশালী হওয়ায় আমরা কারও কাছে গিয়ে বিচার পাই না। এখন যদি সঠিক বিচার না পাই তাহলে আমরা মইরা যামু। কারণ আমাদেরতো যাওয়ার কোন জায়গা নেই। আমার স্বামীও ওদের অত্যাচারে অসুস্থ হয়ে মারা গেছে। এব্যাপারে অভিযুক্ত হাবিবুর রহমান বলেন, আমার জায়গায় তার মুরগির ঘর বানাতে গেলে আমি তাদের বাধা দেই এবং ঘরটি সরিয়ে ফেলি। চন্ডিপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বলেন, হতদরিদ্র বিধবার পরিবারটিকে দীর্ঘদিন ধরে হাবিবুর রহমান উচ্ছেদ করার চেষ্টা করতেছে। হাবিবুর রহমান কোন শালিস-বিচার মানে না। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, শাশুড়ি ও গৃহবধূকে মারধরের বিষয় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তে সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না: ইশরাক
নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না: ইশরাক

নগর ভবনে কোনো উপদেষ্টা কিংবা প্রশাসক বসতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়ে ইশরাক হোসেন বলেছেন, প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা Read more

ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, পহেলগাঁও হামলার পর যুদ্ধের সুর?
ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, পহেলগাঁও হামলার পর যুদ্ধের সুর?

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার পর চরম উত্তেজনা বিরাজ করছে ভারতীয়দের মধ্যে। ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন Read more

যথাসময়ে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবো: জামায়াত আমির
যথাসময়ে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবো: জামায়াত আমির

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্তভাবে যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি Read more

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে: পরিবেশ উপদেষ্টা
তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে: পরিবেশ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন