অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরইমধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে।মঙ্গলবার (১৫ জুলাই) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা মূলত চায়না ও বাংলাদেশ এ দুই দেশের বিষয়। তাই সিদ্ধান্ত নিয়ে দুই দেশেরই সম্মতি লাগবে। এই কয় মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছি। ১৭ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মূল ৫টি বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে। এরপর এ প্রস্তাবনায় প্রথমে সরকার যাবে এবং পরে ইআরডি’র মাধ্যমে চূড়ান্ত হয়ে চায়নিজ কর্তৃপক্ষের কাছে গেলে বিস্তারিত রিপোর্ট করলেই শুরু হবে এর বাস্তবায়নের কাজ।পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান চৌধুরী সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশে রওনা দেন। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকীসহ দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণায় কালিয়াকৈরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণায় কালিয়াকৈরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে গাজীপুরের কালিয়াকৈরে শনিবার দিবাগত রাত ১২টায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় বিএনপি।কালিয়াকৈর পৌরসভার Read more

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। শুক্রবার (২০ জুন) Read more

হাদীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল ইবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি
হাদীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল ইবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর পরই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১ Read more

ইসরায়েল থেকে গাজায় এলো ৩০ ফিলিস্তিনির মরদেহ
ইসরায়েল থেকে গাজায় এলো ৩০ ফিলিস্তিনির মরদেহ

ফিলিস্তিনের গাজায় আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রেডক্রসের মাধ্যমে গাজার হাসপাতালে এসব মরদেহ হস্তান্তর করে Read more

কাকরাইলে জবি শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ চলছে
কাকরাইলে জবি শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ চলছে

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪ দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে সমাবেশ শুরু হয়েছে।শুক্রবার (১৬ মে) Read more

হজের আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা
হজের আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা

সৌদি আরবের মক্কায় শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ৮ তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয় হজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন