প্রেম, সম্পর্ক এবং মানবিক অনুভূতির ক্ষেত্রে একেকজনের প্রতিক্রিয়া একেক রকম হতে পারে। কিন্তু, একটি বিষয় সবসময় আলোচনায় আসে—কে বেশি দ্রুত প্রেমে পড়ে? নারী নাকি পুরুষ? আজকালকার সমাজে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং সম্পর্কের খোলামেলা আলোচনার যুগে, এই প্রশ্নটা অনেকেই নিজেকে বা অন্যদের জন্য তুলে ধরে।তবে সাম্প্রতিক গবেষণা কী জানাচ্ছে, জানেন? গবেষণাটি পরিচালনা করেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গবেষণাটি প্রকাশিত হয়েছে বায়োলজি অব সেক্স ডিফরেন্সেস সাময়িকীতে। তারপর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আছে গবেষণাটি।৩৩টি দেশের ৮০৮ জন তরুণ-তরুণী এই গবেষণায় অংশ নেন। তাঁদের সবার বয়স ১৮–২৫ বছরের মধ্যে। জরিপে তরুণ ও তরুণীদের কাছে জানতে চাওয়া হয়, বিচ্ছেদের পর কত সময়ের মধ্যে তাঁরা আবার নতুন করে প্রেমে পড়েছেন? প্রথম প্রেম কত মাস বা বছর টিকেছে? প্রথমবার প্রেমে পড়ার পর প্রথম ১ বছর, ২ বছর, ৫ বছর বছরের মধ্যে তাঁরা মোট কয়টি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন? তারপর সেটির গড় বের করা হয়েছে।গবেষণায় দেখা যায়, বিচ্ছেদের পর পুরুষেরা নারীদের তুলনায় দ্রুত ধাক্কা সামলে ওঠে ও দ্রুত নতুন সম্পর্কে জড়ায়। অন্যদিকে নারীরা পুরুষের তুলনায় ধীরগতিতে নতুন সম্পর্কের দিকে ধাবিত হয়। এই গবেষণা অনুসারে, একজন পুরুষ বিচ্ছেদের প্রথম মাসেই (৪ সপ্তাহের মধ্যে) নতুন সম্পর্কে জড়ায়। অন্যদিকে একজন নারী নতুন সম্পর্কে জড়ায় বিচ্ছেদের অন্তত দুই মাস পর।পুরুষ যেমন নারীর তুলনায় দ্রুত সম্পর্কে জড়ায়, ঠিক তেমনিভাবে পুরুষের সম্পর্কে জড়ানোর হারও নারীর তুলনায় প্রায় দ্বিগুণ। নারী প্রেমে পড়তে সময় নেয় এবং সম্পর্কে জড়ায় গভীরভাবে। পুরুষের তুলনায় নারী অধিক প্রতিশ্রুতিবদ্ধ থাকে। আর সম্পর্ক থেকে বের হতেও সময় নেয়। এই জরিপ অনুসারে, পাঁচ বছরে একজন অবিবাহিত তরুণী গড়ে দুটি সম্পর্কে জড়ায়। অন্যদিকে একই সময়ে একজন তরুণ গড়ে ৩ দশমিক ৬ বার সম্পর্কে জড়ায়। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ এনসিপি নেত্রীসহ ৬ নারীর
হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ এনসিপি নেত্রীসহ ৬ নারীর

নারীকে জনসভায় অবমাননার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেত্রী ও তিন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সোমবার Read more

বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ
বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) Read more

চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ হিসেবে কে কাকে পেল
চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ হিসেবে কে কাকে পেল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে। গত মৌসুম থেকেই ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে Read more

কিশোরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
কিশোরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

কিশোরগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা জয়নাল আবেদীন (৪৬) গ্রেফতার করেছে র‍্যাব।মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি Read more

নওগাঁর ৬টি আসনে ৩৩ জনের মনোনয়ন বৈধ
নওগাঁর ৬টি আসনে ৩৩ জনের মনোনয়ন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ৬টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। যাচাই-বাছাইয়ে ৪১ জন প্রার্থীর মধ্যে ৩৩জনের মনোনয়নপত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন