ফরিদপুরের মধুখালী উপজেলার মহাসড়কে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রাকটির চালক ও হেলপার নিহত হয়েছেন।সোমবার (১৪ এপ্রিল) রাত সোয়া ৩টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট ইউনিয়নের ঘোপঘাপ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে ট্রাক চালক মো. ইদ্রিস আলী (৩০) ও একই এলাকার বাসিন্দা ট্রাকের হেলপার মো. হায়দার আলী (৩২)।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী তরমুজ বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১২-৪৬৪৪) রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ট্রাকটির চালক ও হেলপার নিহত হন।ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম বলেন, “ঘটনাস্থলে গিয়ে মরদরহ দুইটি উদ্ধার করা হয়েছে।পরে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে দিয়েছি। ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে তারা ঘটনাস্থলেই মারা যান।” করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, মৃতদেহ দুইটি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের পরিবার-স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা এলে মরদেহগুলো হস্তান্তর করার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস
নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস

উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। বুধবার (৭ জানুয়ারি) জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ Read more

বিপিএল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ জানুয়ারি ২০২৬)
বিপিএল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ জানুয়ারি ২০২৬)

বিপিএলে আজ মুখোমুখি হবে নোয়াখালী ও রংপুর। ঢাকা-চট্টগ্রামের ম্যাচও রয়েছে। এছাড়া ভারত ও নিউজিল্যান্ডের সিরিজ নির্ধারণী ওয়ানডে হবে।ক্রিকেটনারী টি-টোয়েন্টি বিশ্বকাপ Read more

জাকসু নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বিএনপিপন্থি ৩ শিক্ষক
জাকসু নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বিএনপিপন্থি ৩ শিক্ষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব থেকে বিএনপিপন্থি ৩ শিক্ষক অব্যাহতি নিয়েছেন। তারা হলেন- অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক Read more

গাজায় অভিযান আরও তীব্র করার ঘোষণা নেতানিয়াহুর
গাজায় অভিযান আরও তীব্র করার ঘোষণা নেতানিয়াহুর

ইসরাইলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর গাজা উপত্যকায় সামরিক অভিযান আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।শনিবার Read more

গকসু নির্বাচন শেষে অভিষেকের অপেক্ষায় শিক্ষার্থীরা
গকসু নির্বাচন শেষে অভিষেকের অপেক্ষায় শিক্ষার্থীরা

৭ বছরের দীর্ঘ বিরতির পর গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হলো চতুর্থ কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন।গত ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ ও Read more

জীবননগরে কনকনে শীতের মধ্যে বোরো ধান চাষে ব্যস্ত চাষিরা
জীবননগরে কনকনে শীতের মধ্যে বোরো ধান চাষে ব্যস্ত চাষিরা

পোষ মাসের শুরু থেকে চুয়াডাঙ্গা জেলা জুড়ে বইছে শৈত্য প্রবাহ। তীব্র শীত, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন