মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে উমায়ের হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় তিনদিন পর রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কাজীপুরা এলাকার নদী অংশ থেকে লাশটি পাওয়া যায়।নিহত উমায়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ গ্রামের মুক্তার গাজীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর গভীর রাতে সোহাগ ও বায়েজিদ নামে দুই বন্ধু ফোন করে তাকে বাসা থেকে ডেকে নেয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।রবিবার দুপুরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে গজারিয়া নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।নিহতের মা অভিযোগ করে বলেন, ‘ছেলেকে ডেকে নেওয়ার পর থেকে ওই দুই বন্ধু পলাতক রয়েছে।’ তিনি এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন।গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ
আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ

ঋণ কর্মসূচির আওতায় ৪৭০ কোটি মার্কিন ডলার অর্থছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে আজ শনিবার (৫ এপ্রিল) ঢাকায় আসছে আন্তর্জাতিক Read more

জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল
জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল

জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট Read more

‘আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের’
‘আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আমরা এমন একটি সংসদ Read more

মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মিলন
মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মিলন

মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ জানাতে এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান তুলে Read more

ভারত যুদ্ধ শুরু করেছে, শেষ করব আমরা: পাকিস্তান জামায়াতের সাবেক আমির
ভারত যুদ্ধ শুরু করেছে, শেষ করব আমরা: পাকিস্তান জামায়াতের সাবেক আমির

ভারত যুদ্ধ শুরু করলেও তার পরিণতি নির্ধারণ করবে পাকিস্তান—এমন মন্তব্য করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক আমির সিরাজ-উল-হক। তিনি বলেন, সমগ্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন