ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে এক গৃহবধূর লাশ রেখে পালিয়ে গেলেন শ্বশুর বাড়ির লোকজন। রোববার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম জিয়াসমিন আক্তার (২৪)। সে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর দেওয়ান পাড়া মৃত ইউনুস মিয়ার মেয়ে ও উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের মুখলেস মিয়ার স্ত্রী।হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া  জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে জিয়াসমিনকে নিয়ে আসেন তার শ্বশুরবাড়ির লোকজন। মুমূর্ষু অবস্থায় আনার পরে তাকে ইসিজি করা হয়। চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি জানানোর সাথে সাথেই তার শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূর লাশ রেখে পালিয়ে যায়।নিহতের পরিবারের লোকজন জানান, গত ১৫ বছর আগে জিয়াসমিনের সাথে মুখলেসের পারিবারিক ভাবে বিয়ে হয়। মুখলেস একজন মাদকসেবি প্রায়ই সময় মাদকের টাকার জন্য জিয়াসমিনের সাথে ঝগড়া হতো। এসব নিয়ে স্বামী-স্ত্রীর বনিবনা ভাল ছিলনা। এসব নিয়ে জিয়াসমিন স্বামীর সাথে অভিমান করে কেঁরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেঁরি ট্যাবলেট খেয়ে গৃহবধূ আত্মহত্যা করেছেন। গৃহবধূর মৃত্যুর সংবাদ শুনে রোগীর সাথে আসা আত্মীয়-স্বজনরা দ্রুত পালিয়ে যায়। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে চীনের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে চীনের হুঁশিয়ারি

তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। এমনকি স্ব-শাসিত দ্বীপটিতে বেইজিং আক্রমণ করলে ওয়াশিংটন সামরিকভাবে রক্ষা করবে বলেও Read more

বৃষ্টি হলেই ডুবে যায় বেনাপোল বন্দর, সমাধানে ছয় সদস্যের কমিটি
বৃষ্টি হলেই ডুবে যায় বেনাপোল বন্দর, সমাধানে ছয় সদস্যের কমিটি

টানা বৃষ্টিতে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে কোটি কোটি টাকার পণ্য পানিতে ডুবে নষ্ট হওয়ার পর এবার নড়েচড়ে বসেছে বন্দর Read more

ঢাকার বাতাস আজও ‘সহনীয়’
ঢাকার বাতাস আজও ‘সহনীয়’

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ৪৫তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৬৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের Read more

‘হাস্যকর’ মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধ প্রকাশ করে: সারজিস আলম
‘হাস্যকর’ মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধ প্রকাশ করে: সারজিস আলম

যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, তা নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় থাকাটা তাদের রুচিবোধের প্রকাশ করে বলে মন্তব্য করেছেন Read more

ফরিদপুরে একাধিক মামলার আসামি সিকদার লিটন গ্রেপ্তার
ফরিদপুরে একাধিক মামলার আসামি সিকদার লিটন গ্রেপ্তার

ফরিদপুরে হত্যা, চাঁদাবাজি, প্রতারণাসহ ডজনখানেক মামলার আসামি সিকদার লিটনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার(২৮ আগস্ট) দুপুরে ফরিদপুর শহর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন