বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ৪৫তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৬৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।শুক্রবার (২০ জুন) সকাল পৌনে ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে।বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ২৫৫ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে সৌদি আরবের রিয়াদ। ২১২ স্কোর নিয়ে তালিকায় এর পরেই রয়েছে বাহরাইনের মানামা। কাতারের দোহা ২০৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে। এসব শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা
যশোরে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

যশোরে দুই ভাইকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মারীতে Read more

৬৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
৬৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

নওগাঁর রাণীনগরে গভীর রাতে ঘরে ঢুকে ৬৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন দেবনাথ (৩২) নামে এক যুবকের Read more

টাঙ্গাইলে চায়ের দোকানে জ্ঞানের এক আলোকছটা
টাঙ্গাইলে চায়ের দোকানে জ্ঞানের এক আলোকছটা

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে চলতে পৃথিবীটা ক্যাবল আর স্যাটেলাইটে আবদ্ধ। সেই ধারাবাহিকতায় শহর থেকে গ্রামে পৌঁছে গেছে ইন্টারনেট আর Read more

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন
লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

মানবপাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়ায় আটকেপড়া আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন।মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড Read more

রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ সোমবার Read more

যৌন হয়রানি: বেরোবিতে অভিযুক্ত শিক্ষকদের কুশপুত্তলিকা দাহ
যৌন হয়রানি: বেরোবিতে অভিযুক্ত শিক্ষকদের কুশপুত্তলিকা দাহ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)  শিক্ষার্থীরা যৌন নিপীড়ক শিক্ষকদের প্রতীকী জুতার মালা পড়িয়ে কুশপুত্তলিকা দাহ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন