টানা বৃষ্টিতে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে কোটি কোটি টাকার পণ্য পানিতে ডুবে নষ্ট হওয়ার পর এবার নড়েচড়ে বসেছে বন্দর কর্তৃপক্ষ। দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে অবশেষে গঠিত হয়েছে ছয় সদস্যের একটি পর্যবেক্ষণ কমিটি। বুধবার (৯ জুলাই) সকাল থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) ভোররাত পর্যন্ত চেষ্টা চালিয়ে প্রায় ৭০ শতাংশ পানি নিষ্কাশন সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে স্থায়ী সমাধানের বিষয়ে সংশয় থেকেই যাচ্ছে।দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বন্দর এলাকা প্লাবিত হয়। ফলে এই মৌসুমি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে পণ্যভর্তি শত শত কনটেইনার। নষ্ট হয়েছে আমদানি করা কাগজ, টেক্সটাইল ডাইস, কেমিক্যাল, গার্মেন্টসের কাঁচামালসহ কোটি টাকার পণ্য। ব্যবসায়ীরা বলছেন, দায় এড়াতে পারে না বন্দর কর্তৃপক্ষ।সরেজমিনে দেখা যায়, ড্রেন ব্যবস্থা ও পুরোনো ড্রেন সংস্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল কাস্টমস, বন্দর, রেলওয়ে ও পৌরসভা সমন্বিতভাবে এ কার্যক্রম পরিচালনা করছে। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা থাকলেও এবার তা স্থায়ীভাবে সমাধানের লক্ষে সবাই একসাথে কাজ শুরু করেছেন।স্থলবন্দরে উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, ‘স্থায়ীভাবে সমাধান করতে হলে কমপক্ষে দুই বছর সময় লাগবে এবং বর্তমানে রেলওয়ে তাদের নিজস্ব তদারকিতে পানি নিষ্কাশন করবে। একই সাথে সাথে কাস্টমস কর্তৃপক্ষ তাদের মত পানি নিষ্কাশন করবে। স্থায়ী কোনো প্রকল্প না হলে এ পানি নিষ্কাশনের সঠিক সমাধান পাওয়া সম্ভব নয়।’প্রসঙ্গত, বুধবারই জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ নেওয়ার লক্ষ্যে ছয় সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, সদস্য হিসেবে রয়েছেন কাস্টম হাউস, রেলওয়ে, স্থলবন্দর ও একজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।স্থানীয় বাসিন্দারা বলছেন, এ সমন্বিত উদ্যোগ ও পর্যবেক্ষণের মাধ্যমে স্থায়ীভাবে জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব হবে এবং ভবিষ্যতে বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম বাধাহীনভাবে পরিচালিত হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের কারাগারে ইসরায়েলি হামলায় তদন্তের আহ্বান অ্যামনেস্টির
ইরানের কারাগারে ইসরায়েলি হামলায় তদন্তের আহ্বান অ্যামনেস্টির

ইরান ও ইসরায়েল যুদ্ধে তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের প্রাণঘাতী হামলার ঘটনায় যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইরানি কর্তৃপক্ষের Read more

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

এএফসি উইমেন্ট এশিয়ান কাপ বাছই পর্বের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে তিনটি Read more

শরীয়তপুরে বিছানায় রাখা কয়লার আগুনে পুড়ে ছাই ৮০ বছরের বৃদ্ধা 
শরীয়তপুরে বিছানায় রাখা কয়লার আগুনে পুড়ে ছাই ৮০ বছরের বৃদ্ধা 

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে শীত থেকে রক্ষা পেতে বিছানায় রাখা কয়লার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে মারা গেছেন এক Read more

নান্দাইলে নির্মাণের চার মাসেই ভেঙে গেলো সেতুর সংযোগ সড়ক
নান্দাইলে নির্মাণের চার মাসেই ভেঙে গেলো সেতুর সংযোগ সড়ক

ময়মনসিংহের নান্দাইলে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণের চার মাসের মধ্যেই ভেঙে Read more

ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি আতঙ্কে ৫২ দেশ ও অঞ্চলে সতর্কতা জারি
ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি আতঙ্কে ৫২ দেশ ও অঞ্চলে সতর্কতা জারি

রাশিয়ায় ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে সুনামি আতঙ্ক। যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশের আবহাওয়া Read more

আ.লীগ নেতাকে ভারতে যেতে না দিয়ে ফেরত পাঠালো বেনাপোল ইমিগ্রেশন পুলিশ
আ.লীগ নেতাকে ভারতে যেতে না দিয়ে ফেরত পাঠালো বেনাপোল ইমিগ্রেশন পুলিশ

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট যাচাইয়ের সময় শাহবাগ থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ (৪১) কে ভারতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন