বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরের গঙ্গাপ্রসাদ নামক স্থানে চলন্ত সিএনজি থেকে মহাসড়কে পড়ে ট্যাংকলরির চাকায় পিষ্ট হয়ে জালাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটৈছে। জালাল উদ্দিন রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার মহরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে, সে পেশায় একজন তাঁতি। তিনি বাড়ি থেকে শাহজাদপুরে কর্মস্থলে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার(১৩ এপ্রিল) দুপুরে জালাল উদ্দিন বেড়ার কাশিনাথপুর থেকে সিএনজি যোগে শাহজাদপুরের দিলরুবা বাসস্ট্যান্ড অভিমুখে আসার সময় সামনে বসে ছিলেন। ধারণা করা হচ্ছে চোখে ঝিমুনি আসায় গঙ্গাপ্রসাদ নামক স্থানে সিএনজি থেকে পড়ে গেলে তৎক্ষণাৎ বাঘাবাড়ি অভিমুখী একটি ট্যাংকলরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।পরে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। এসময় খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।নিহত জালাল উদ্দিনের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সাথে কথা বলে পরিচয় নিশ্চিত হওয়া যায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারিশ্যা জোনের অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ
মারিশ্যা জোনের অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করে মারিশ্যা জোন।শনিবার (৪ অক্টোবর) ২৭ বিজিবি মারিশ্যা জোনের Read more

মাদক কোন ব্যক্তির জীবিকা হতে পারে না, টেকনাফে ‘ডিআইজি হাবিব’
মাদক কোন ব্যক্তির জীবিকা হতে পারে না, টেকনাফে ‘ডিআইজি হাবিব’

হঠাৎ এক ঝটিকা সফরে কক্সবাজারের টেকনাফ মডেল থানা পরিদর্শন করতে এসেছেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের প্রধান ডিআইজি মো: আহসান হাবীব Read more

ডেঙ্গুতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯
ডেঙ্গুতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯

পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) পর্যন্ত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত ৯ Read more

নিম্নমানের ইট ব্যবহার: প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল, সড়ক নির্মাণ কাজ বন্ধ
নিম্নমানের ইট ব্যবহার: প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল, সড়ক নির্মাণ কাজ বন্ধ

বরগুনার তালতলীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও তিনি Read more

চুল কাটতে বলায় অধ্যক্ষকে খুন করল দুই শিক্ষার্থী
চুল কাটতে বলায় অধ্যক্ষকে খুন করল দুই শিক্ষার্থী

চুল ছোট করে কাটতে বলায় অধ্যক্ষকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে দ্বাদশ শ্রেণীল দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন