গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসার বন্ধ ঘর থেকে তানজিলা (২৬) নামের এক নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে, যাতে ভালোবাসার ব্যর্থতার করুণ স্বীকারোক্তি ছিল।তানজিলা মাওনা ইউনিয়নের সলিংমোড় গ্রামের মো. তাজউদ্দিনের মেয়ে। তিনি জৈনা বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জানান, খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘরের তালা ভেঙে তানজিলার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পাশেই একটি চিরকুট পাওয়া গেছে। কয়েক মাস ধরে তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। বাড়ির মালিক জানিয়েছেন, মাঝে মাঝে একটি ছেলে ‘স্বামী’ পরিচয়ে বাসায় যেতেন। তবে তানজিলার পরিবারের দাবি, তার কোনো স্বামী ছিল না।উদ্ধার করা চিরকুটে তানজিলা লেখেন, আমি নিজের ইচ্ছায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছি। এর জন্য আমার পরিবার কিংবা বাড়িওয়ালা কোনোভাবেই দায়ী নয়। কারণ, আমি এমন একজনকে ভালোবাসি যাকে কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি না। চিন্তা করে দেখলাম, আমার বাঁচার অধিকার নেই। তাই মৃত্যুকে জয় করে চলে গেলাম। ইতি – তানজিলা। ভালো থেকো তুমি, তোমার মহারানী তানিয়াকে নিয়ে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা পুনর্গঠনে লাগবে ৬ লক্ষ কোটির বেশি টাকা
গাজা পুনর্গঠনে লাগবে ৬ লক্ষ কোটির বেশি টাকা

দখলদার ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে Read more

নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়েছে। Read more

নরসিংদীতে একাধিক মামলার আসামি এরশাদ গ্রেফতার
নরসিংদীতে একাধিক মামলার আসামি এরশাদ গ্রেফতার

নরসিংদীতে হত্যা, লুট, অগ্নি সংযোগসহ একাধিক মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী এরশাদ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে Read more

চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত আটক
চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত আটক

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ মোহাম্মদ জিশান ও মোহাম্মদ আব্দুল্লাহ নামে দুই ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত Read more

সুনামগঞ্জ ৩ আসনে জমিয়ত প্রার্থী মুশতাক গাজীনগরী নিখোঁজ!
সুনামগঞ্জ ৩ আসনে জমিয়ত প্রার্থী মুশতাক গাজীনগরী নিখোঁজ!

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার Read more

হুঁশ ফিরেছে নুরের
হুঁশ ফিরেছে নুরের

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন