দুঃসংবাদ দিয়েই নতুন বছল শুরু করতে হচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে। তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই নতুন বছরের কিছু সময় চলতে হতে পারে ক্লাবটিকে। বাঁ হাঁটুর চোটের কারণে স্পেনের সুপারকোপা দে এস্পানিয়ায় তার খেলা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ফরাসি এই ফরোয়ার্ডের বাঁ হাঁটুতে স্প্রেইন ধরা পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই অস্বস্তি নিয়ে খেলছিলেন এমবাপ্পে। পরবর্তীতে বিস্তারিত পরীক্ষার পর চোটের প্রকৃত অবস্থা জানা যায়।চোটের কারণে বুধবার (৩১ ডিসেম্বর) দলের অনুশীলনেও যোগ দেননি এমবাপ্পে। স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, প্রায় তিন সপ্তাহের বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। যদিও ক্লাবের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। এদিকে চলতি মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে রিয়াল মাদ্রিদের। এসব গুরুত্বপূর্ণ ম্যাচে দলের আক্রমণভাগের মূল তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে লস বাঙ্কোসদের। শীতকালীন বিরতির পর আগামী ৪ জানুয়ারি রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা রিয়াল মাদ্রিদের। এরপর সুপারকোপা দে এস্পানিয়ার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে জাভি আলোনসোর শিষ্যরা। এছাড়া আগামী ২০ জানুয়ারি চ্যাম্পিয়নস লিগে নিজের সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষেও এমবাপ্পেকে পাওয়া যাবে না বলে শঙ্কা রয়েছে।প্রসঙ্গত, চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন এমবাপ্পে। লা লিগায় এখন পর্যন্ত ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনি। পাশাপাশি চারটি অ্যাসিস্টসহ মোট ২২টি গোলের সঙ্গে সরাসরি জড়িত থেকে লিগে সবচেয়ে বেশি গোল অবদানের রেকর্ডও তার দখলে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়া সরকারি খাস জমি দখল করে স্থাপনা
চকরিয়া সরকারি খাস জমি দখল করে স্থাপনা

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মৌজার ইছাছড়ি গ্রামে সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আবু Read more

দাম বাড়লো ভোজ্য তেলের
দাম বাড়লো ভোজ্য তেলের

দেশের বাজারে বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম। প্রতি লিটারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে যথাক্রমে ৬ ও ৮ Read more

ওয়াশিংটনে পাল্টা শুল্ক কমাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের তিন দিনের আলোচনা শুরু
ওয়াশিংটনে পাল্টা শুল্ক কমাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের তিন দিনের আলোচনা শুরু

যুক্তরাষ্ট্র ঘোষিত পাল্টা শুল্ক হার কমাতে তৃতীয় দফার আলোচনা শুরু করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় Read more

দ. কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করল উ. কোরিয়া
দ. কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করল উ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের জবাবে উত্তর কোরিয়া বিশেষ অস্ত্র মোতায়েন করেছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।রবিবার Read more

হঠাৎ গভীর রাতে আগুনে কেঁপে উঠল শেবাচিম, দুই রোগীর মৃত্যু
হঠাৎ গভীর রাতে আগুনে কেঁপে উঠল শেবাচিম, দুই রোগীর মৃত্যু

হঠাৎ গভীর রাতের নীরবতা ভেঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল।মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় মেডিসিন Read more

ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় হামলা চালাল ইসরাইল, নিহত ৭
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় হামলা চালাল ইসরাইল, নিহত ৭

হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার পরও ইসরাইল গাজায় বেশ কয়েকটি বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। এতে শনিবার ভোর থেকে অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন