ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতাররা হলেন, মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬)। প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু ধর্মের ওই যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি। পিটিয়ে হত্যার পর ওই যুবকের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেয়ার ঘটনাও ঘটে। নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকায় ভাড়া থাকতেন। পরে শুক্রবার (১৯ ডিসেম্বর) ১৫০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা বৃষ্টিতে আবারও ভাসছে বেনাপোল স্থলবন্দর
টানা বৃষ্টিতে আবারও ভাসছে বেনাপোল স্থলবন্দর

টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। রোববার (১৩ জুলাই) রাত থেকে সোমবার (১৪ জুলাই) Read more

আবারও বাবা হলেন কণ্ঠশিল্পী রুমি
আবারও বাবা হলেন কণ্ঠশিল্পী রুমি

দুই দশকের পেশাদার সংগীতজীবন গায়ক–সুরকার ও সংগীত পরিচালক আরফিন রুমির। আজ আবার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলোর একটির সাক্ষী হয়েছেন। আবারও Read more

নিউইয়র্কে ইসলামোফোবিয়ার স্থান নেই: মামদানি
নিউইয়র্কে ইসলামোফোবিয়ার স্থান নেই: মামদানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছেন জোহরান কোয়ামে মামদানি। শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং Read more

দৌলতদিয়ায় জনতার হাতে দুই গরুচোর আটক
দৌলতদিয়ায় জনতার হাতে দুই গরুচোর আটক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে দুই গরুচোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে দৌলতদিয়া মাংস বাজার এলাকা Read more

এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত অন্তত ১৫
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত অন্তত ১৫

ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন