যশোরের শার্শা উপজেলার নাভারণে অবস্থিত ফাতিমাতুজোহারা নামের সেই কওমি মহিলা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়েদের শোবার কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের অভিযোগের পর শনিবার (১২ এপ্রিল) স্থানীয় প্রশাসন ও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যৌথ সিদ্ধান্তে এ ব্যবস্থা নেওয়া হয়।’সিসি ক্যামেরা ছাত্রীদের রুমে, মনিটর মাদ্রাসা শিক্ষকের কক্ষে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন নড়েচরে বসে। স্থানীয় প্রশাসন ও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয় উপজেলা কার্যলয়ে।পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে মাদ্রাসাটি বন্ধের পাশাপাশি শনিবার (১২ এপ্রিল) এর মধ্যে সব ছাত্রীকে পরিবারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ভবিষ্যতে মাদ্রাসাটির অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান জানান, বৈঠকে কওমি বোর্ডের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল কামির যশোরীসহ ৩০ জন নেতা উপস্থিত ছিলেন। মাদ্রাসা পরিচালক মাওলানা তরিকুল ইসলাম ঘটনায় নিজের ভুল স্বীকার করে লিখিত ব্যাখ্যা দেন।গত বুধবার (৯ এপ্রিল) অভিভাবকের অভিযোগের পর পুলিশ মেয়েদের হোস্টেল থেকে দুটি সিসি ক্যামেরাসহ মোট ১৬টি ক্যামেরা জব্দ করে। অতিরিক্ত পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আল নাহিয়ান জানিয়েছিলেন, সংরক্ষিত ফুটেজ বিশ্লেষণ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এখন থেকে কোনো মেয়েদের মাদ্রাসায় সিসি ক্যামেরা ব্যবহার না করার ঘোষণা দেওয়া হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর Read more

রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় নিজ ঘরের চালে ব্যবহৃত ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে রুবি আক্তার (২৪) নামে এক গৃহবধূ নারীর আত্মহত্যা Read more

‘এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে’
‘এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে’

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক Read more

ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প
ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প

ইরানে বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় দেশটিতে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ (গুরুত্বের সঙ্গে) ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস রোববার (১১ Read more

পত্রিকা: ‘ব্যাংক সংস্কারে ২০ হাজার কোটি টাকার পরিকল্পনা’
পত্রিকা: ‘ব্যাংক সংস্কারে ২০ হাজার কোটি টাকার পরিকল্পনা’

ঢাকা থেকে মঙ্গলবার প্রকাশিত পত্রিকায় অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্তিতে বিভিন্ন খাতের সংস্কার প্রক্রিয়া ধরে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। Read more

২ ঘন্টায় ৩৫ আপিল আবেদন নিষ্পত্তি
২ ঘন্টায় ৩৫ আপিল আবেদন নিষ্পত্তি

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল শুনানির দ্বিতীয় দিনে ৩৫টি আপিল নিষ্পত্তি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন